শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের Kolkata আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার সাঁতরাগাছি থেকে নতুন একটি ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই কথা জানান তিনি। মুখ্য়মন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ উৎসাহ ও আগ্রহেই এ বছর চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্র উৎসবের পাশাপাশি রাজ্যে আরও বেশ কিছু বড় রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচির ইঙ্গিত মিলেছে। ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হওয়ার পরেই কলকাতায় প্রবাসী ভারতীয়দের নিয়ে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হবে। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চলচ্চিত্রপ্রেমী বাঙালি থেকে শুরু করে সিনেদুনিয়ার কলাকুশলীরা এখন অধীর আগ্রহে ১৭ ডিসেম্বরের দিকে তাকিয়ে রয়েছেন, যা শীতের মরশুমে তিলোত্তমার সংস্কৃতি ও বিনোদনের দুনিয়াকে আবারও জমজমাট করে তুলবে। উল্লেখ্য, বিজেপি সরকারে এটাই বাংলায় এটাই প্রথম চলচ্চিত্র উৎসব। এই উৎসবে ঠিক কী কী চমক থাকবে, তা নিয়ে ইতিমধ্য়েই জল্পনা শুরু হয়েছে নানা মহলে।
