শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নতুন আশার আলো দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। এক বিশেষ বার্তায় তিনি জানালেন, আর কষ্ট করে নয়, ট্রেনেই যাওয়া যাবে গঙ্গাসাগরে। সোমবার সাঁতরাগাছি স্টেশন সাঁতরাগাছি-টাটানগর-জয়পুর (খাতিপুরা) এক্সপ্রেসের সূচনা করতে যান তিনি। ওই অনুষ্ঠানে ভারচুয়াালি উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। সেখানেই গঙ্গাসাগরে রেলপথ তৈরির জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর। অন্যদিকে রেলের কারখানাগুলিতে বাংলার যুবক-যুবতীরা যাতে কাজের সুযোগ পান সেই আবেদনও জানেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর কাছে গঙ্গাসাগর নিয়ে আবেদন করতে গিয়ে বলেন, ‘‘অশ্বিনীজির কাছে একটা আবেদন করব, আপনি শ্রীনগর, কাশ্মীর থেকে রামেশ্বরম পর্যন্ত অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। এবার বাংলার জন্যও আপনাকে রেলের একটা উপহার দিতে হবে। সেটা হল গঙ্গাসাগর যাওয়ার জন্য রেল লাইন। টানেল তৈরি করে হোক, ফোল্ডার তৈরি করে হোক। এটা আপনাকে বাংলার জন্য করতে হবে। গঙ্গাসাগর আমাদের আস্থার একটা মহাকেন্দ্র। আমরা বলি, ‘সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার’।’’
এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘অশ্বিনী জি আমি মুড়িগঙ্গার উপর ব্রিজ তৈরির কাজ শুরু করে দিয়েছি। ২০২৯ সালে ব্রিজ তৈরি হয়ে যাবে। আপনি রেলপথ তৈরির জন্য সার্ভে টিম পাঠান। গঙ্গাসাগরকে রেল মানচিত্রে জুড়ে দিন।’’ এদিন মূলত রাজস্থান ও পশ্চিমবঙ্গের মধ্যে এই খাতিপুরা এক্সপ্রেসের সূচনা হয়। ফলে এদিন রাজস্থানের খাতিপুরা, টাটানগর, ভিনরাজ্য থেকেও ভার্চুয়ালি সেইসমস্ত রাজ্যের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ভারচুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী ও ভিনরাজ্যের জনপ্রতিনিধিদের সামনেই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে শিল্পপতিদের উদ্দেশ্যে এ রাজ্যে বিনিয়োগ করার কথা বলেন। এর জন্য রাজ্য সরকার সবরকমভাবে প্রস্তুত বলেও জানান তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গকে এক নম্বর রাজ্য করার কাজ এই ডবল ইঞ্জিন সরকার করবে। আপনারা আসুন অন্য রাজ্যে যাবেন না। রাজস্থানেও যাবেন না। সব বিনিয়োগ এখানে করুন। "
