মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
কলকাতা

Swasthya Bhawan : পঞ্চম দিনে স্বাস্থ্য ভবনের বাইরে চিকিৎসকদের আন্দোলন

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Swasthya Bhawan : পঞ্চম দিনে স্বাস্থ্য ভবনের বাইরে চিকিৎসকদের আন্দোলন
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চিকিৎসকদের পাঁচটি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ১২ তারিখ। সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে লাইভ সম্প্রচার  না হওয়ায় চিকিৎসকরা বাতিল করে বৈঠক। ১৪ তারিখ একটি ফোন কল অডিও নিজের এক্স হেন্ডেলে পোস্ট করে কুনাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেন স্বাস্থ্য ভবনের চিকিৎসকদের আন্দোলনে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে শাসকদলের উপর সেই দোষ গিয়ে পরে।

আরও পড়ুন: শিয়ালদহ স্টেশন: হুলস্থূল কাণ্ড শিয়ালদহতে!

পাল্টা চিকিৎসাকরাও বৈঠক করে। তারা জানায় কোন দলের মুখপাত্র কি বলল তার প্রশ্নের উত্তর তারা দিতে ইচ্ছুক নয়। কোন ধরনের বার্তা তারা দিতে চায় না। কুনাল ঘোষের ভাইরাল অডিও ক্লিপ (Viral Audio Clip) পোস্ট কে কেন্দ্র করে বিধান নগর পুলিশের তরফ থেকে স্বত প্রণোদিত মামলার রুজু করা হয় বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'মানুষের ভুলেই বিপর্যয়, মাইকে ঘোষণা করার দরকার ছিল না’-বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর!

শুক্রবার গরফা এলাকা থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করে বিধান নগর গোয়েন্দা পুলিশ। এর আগে চিকিৎসকদের আন্দোলনে আর জি কর হাসপাতালে হামলা চলেছিল। সেই ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবার বিধান নগর পুলিশ স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় 14 টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে।