Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 08/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Durga Puja: দেবী দুর্গার ৯ টি হাত, তিন হাতে ধরা বল্লম! ধর্মতলার কাটআউট ঘিরে নতুন বিতর্ক

Loading... কলকাতা
Durga Puja: দেবী দুর্গার ৯ টি হাত, তিন হাতে ধরা বল্লম! ধর্মতলার কাটআউট ঘিরে নতুন বিতর্ক
#Durga Puja News #Durga Puja 206 #Durga Puja Update #Kolkata News #Mahalaya #সংবাদ #দুর্গা ঠাকুর #দুর্গা ঠাকুর ছবি বিতর্ক #সংবাদ

তথাগত ঘোষ, কলকাতা: বাঙালির দোড়গোড়ায় কড়া নাড়ছে বছরের সর্বশ্রেষ্ঠ উৎসব। কিছু সময় পরেই মহালয়া, মর্তে ফিরছেন দেবী দুর্গা। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপির আমলে এটি প্রথম পুজো। সেই পুজোকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করছে শুভেন্দু অধিকারীর সরকার। আগমনীর আগে সাজিয়ে তোলা হচ্ছে সম্পূর্ণ শহর। রাস্তার ধার ও ল্যাম্পপোস্ট সাজিয়ে তোলা হচ্ছে নানা ধরনের সাজসজ্জায়। কিন্তু, এইসবকিছুর মধ্যেও ব্যানারে দেবী দুর্গার ছবি সংক্রান্ত বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্য সরকারের। 

মহালয়ার আগে কলকাতা শহর জুড়ে একাধিক প্রান্তে দেবী দুর্গা ও শারদোৎসব সংক্রান্ত একাধিক কাটআউট লাগানো হয়েছে। তার মধ্যে দেবী দুর্গার ছবিও রয়েছে। ধর্মতলা চত্বরে চোখে পড়ছে এই ধরনের একটি বড় কাটআউট। সেই কাটআউট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। কাটআউটটিতে দেবী দুর্গার বাঁ দিকে ছ’টি হাত। অপরদিকে ডান দিকে রয়েছে তিনটি হাত। অর্থাৎ, সবমিলিয়ে দেবীর দশ হাতের জায়গায় রয়েছে ৯ টি হাত। একই কাটআউটে দেবী দুর্গার হাতে থাকা অস্ত্রের ছবিও অস্বস্তিকর। ছবিতে দেবী দুর্গা কে তিন হাত ধরে একটি বল্লম ধরে থাকতে দেখা যাচ্ছে। অন্যান্য হাতগুলিতে শঙ্খ, চক্র, ধনুক ও তরবারী থাকলেও দশ হাতের অধিকাংশ অস্ত্রই অনুপস্থিত। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, অতিরিক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরতা ও ব্যবহারের কারণেই এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। 

ইতিমধ্যেই নেটমাধ্যমে এই কাটআউটের ছবি ভাইরাল। সোশ্যাল মিডিয়া ইউজারদের একটি বড় অংশ এই বিষয়টির বিরুদ্ধে সরব হয়েছেন। এই প্রসঙ্গে শুভদীপ দে নামক একজন ফেসবুক ইউজার নিজের ওয়ালে লিখেছেন, ‘ধর্মতলায় রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিতব্য মহালয়ার দুর্গাবরণ মহোৎসবের শাস্ত্রসম্মত দেবীচিত্র। একদিকে ছ’টি হাত, অপরদিকে তিনটি। দেখে চক্ষু সার্থক হল।‘ স্পষ্টভাবেই ৯ হাতের দেবী দুর্গার এই ছবি অনেকের কাছেই অস্বস্তিকর। 

যদিও, দুর্গাপুজোর আগে এই ধরনের বিম্ভ্রাটের ঘটনা চলতি বছরে প্রথমবার নয়। এর আগে, দুর্গাপুজোর বৈঠক, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী আর্থিক অনুদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন সেখানেও দেবী দুর্গার হাতের সংখ্যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্য সরকার কে। যদিও, তড়িঘড়ি অতিরিক্ত হাত রঙ দিয়ে ঢেকে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। কিন্তু, বারংবার এই ধরনের ভুল গ্রহণযোগ্য নয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ইতিমধ্যেই ইডেনে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই অনুষ্ঠানকে নিয়ে রাজ্যবাসীর উন্মাদনা বিপুল। তার আগে দেবী দুর্গার শহরে লাগানো কাটআউটে এই ধরনের ত্রুটিপূর্ণ ছবি অস্বস্তিকর বলেই মত তাদের। 

সর্বশেষ আপডেট: