শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম ভাইফোঁটা। আর এই বিশেষ দিনে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করানোর রীতিও বহুদিনের। সেই উপলক্ষে Kolkata-র বিভিন্ন মিষ্টির দোকানে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে নানা ধরনের সুস্বাদু মিষ্টি।
তিরামিসু থেকে শুরু করে বিষকফ থেকে ত্রিলিচিস ভাইফোঁটা ছাপ দেওয়া সন্দেশ থেকে শুরু করে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস মিষ্টি এবং নতুন স্বাদের ফিউশন মিষ্টি—সবেতেই থাকছে বিশেষ আকর্ষণ। কোথাও ভাইফোঁটা স্পেশাল মিষ্টির প্যাকেট, আবার কোথাও সাজানো হয়েছে বিশেষ উপহারের বাক্স।এ ছাড়া বিভিন্ন থালাতে সাজানো হয়েছে মিষ্টি যার দাম ৫০০ থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত রয়েছে।
সকাল থেকেই শহরের বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ছে। ভাইয়ের জন্য পছন্দের মিষ্টি কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন বোনেরা। সব মিলিয়ে ভাইফোঁটাকে কেন্দ্র করে মিষ্টির দোকানগুলিতে এখন উৎসবের ব্যস্ততা তুঙ্গে। মিষ্টির স্বাদে ভাই-বোনের সম্পর্কের মাধুর্য আরও বাড়িয়ে তুলতেই প্রস্তুত কলকাতা।

