Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata:কলকাতা ও পার্শবর্তী অঞ্চলে বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা!

Loading... কলকাতা
Kolkata:কলকাতা ও পার্শবর্তী অঞ্চলে বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা!
#Kolkata #West Bengal #Dengue #Allert #Health Department #ডেঙ্গি #সতর্কতা #কলকাতা #স্বাস্থ্য দপ্তর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পুজোর আগের দু'মাস থেকে পরের দু'মাস কলকাতার ডেঙ্গিকে কোনো সরকারই আটকাতে পারে নি। এবারও শুরু হয় গেছে বেশ দ্রুত গতিতে। ডেঙ্গির শুরু আসলে বর্ষার শুরু থেকেই। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পরিসংখ্যান যা বলছে, তাতে ডেঙ্গিকে আর অবহেলা করার সময় নেই। চলতি বছরে এখনও পর্যন্ত ১০ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। শয়ে শয়ে মানুষ আক্রান্ত হচ্ছেন। গত সাত দিনে ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৮০০ জন। তার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
পরিসংখ্যান: -- ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮৭ জন। ২০২৬ সালে ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ৩২৭ জন।

প্রতি বছর পূর্ববর্তী বছরের সঙ্গে যখন পরিসংখ্যান মেলানো হয়, তখন দেখা যায় আগের বছর থেকে অন্তত ৩০-৪০ শতাংশ কম ডেঙ্গি আক্রান্ত হয়। কিন্তু এবার সেখানে মাত্র ১৫ শতাংশ কম। ৩০ অগস্টের একটি স্বাস্থ্য-ঝুঁকি সূচকে কলকাতায় ডেঙ্গির ঝুঁকি ৩৯/১০০, অর্থাৎ মাঝারি হিসাবে দেখানো হয়েছে। এটি আক্রান্তের সংখ্যা নয। ৩৯/১০০ পরিসংখ্যানটি সরকারি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নয়; এটি একটি স্বাস্থ্য-ঝুঁকি সূচক। একই সূচকে কলকাতায় ম্যালেরিয়ার ঝুঁকি ডেঙ্গির তুলনায় বেশি দেখানো হয়েছে।

সর্বশেষ আপডেট: