Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Warning: দিন ঘনিয়ে এসেছে,মহানগরী কার্যত তলিয়ে যাবে জলের তলায়!

Loading... কলকাতা
Warning: দিন ঘনিয়ে এসেছে,মহানগরী কার্যত তলিয়ে যাবে জলের তলায়!
#Kolkata #Tsunami #UNI #Allert #কলকাতা #সুনামি #জলের তলায় #সতর্কবার্তা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের সতর্কবার্তা অনুযায়ী, এটি কেবল সাময়িক বন্যার সমস্যা নয়, বরং বহু এলাকার মানুষের স্থায়ীভাবে ভিটেমাটি হারানোর এক বিরাট মানবিক বিপর্যয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন অর্থনৈতিকভাবে দুর্বল ও নিচু এলাকায় বসবাসকারী শ্রমজীবী মানুষ। 

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ফলে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে সমুদ্রের জলস্তর। এর সরাসরি এবং ভয়াবহ শিকার হতে চলেছে ভারতের দুটি প্রধান মেগাসিটি-- কলকাতা ও মুম্বই। রাষ্ট্রপুঞ্জের (UN) সাম্প্রতিক এক জলবায়ু সমীক্ষা ও সতর্কবার্তায় জানানো হয়েছে, লাগামহীন বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে এই দুই উপকূলবর্তী ও নদী তীরবর্তী মহানগরের লাখ লাখ বাসিন্দা স্থায়ীভাবে বাসস্থান হারানোর তীব্র সংকটের মুখে পড়েছেন। 
ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় এখনই কার্যকর ও সুদূরপ্রসারী ব্যবস্থা না নিলে আগামী কয়েক দশকে ব্যাপক বাড়ি ঘর ভিটে মাটি হারানোর সাক্ষী হতে পারে দেশ।
 

সর্বশেষ আপডেট: