Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 11/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Ration Scam: বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে রাজ্যের রেশন দুর্নীতির যোগ? পড়ুন বিস্তারিত

Loading... রাজ্য
Ration Scam: বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে রাজ্যের রেশন দুর্নীতির যোগ? পড়ুন বিস্তারিত
#Animal Food Scam #Ration Scam West Bengal #Scam #Bihar #West Bengal #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রেশন সামগ্রী বণ্টনকাণ্ডে ক্রমেই বের হচ্ছে ঝুলি থেকে বিড়াল! রেশন সামগ্রী বণ্টন কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই কেলেঙ্কারির তদন্তে নেমে আধিকারিকরা মনে করছেন, বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে এ রাজ্যের রেশন দুর্নীতির যোগ থাকতে পারে। উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরেই বিরোধীরা স্লোগান দিয়েছিল, পশুখাদ্যে লালু, মানুষের খাদ্যে বালু। এই স্লোগান যে নিছক স্লোগান নয়, ইডির তদন্তকারীরাও তাও মনে করছেন।

{link}
ইডির দাবি, রেশন বণ্টন কেলেঙ্কারির তদন্তে উঠে এসেছে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থার নাম। এই সংস্থার ডিরেক্টর দীপেশ চন্দক ও হিতেশ চন্দক। ১৯৯৬ সালে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে এঁরা গ্রেফতার হয়েছিলেন সিবিআইয়ের হাতে। রাজসাক্ষী হওয়ায় ছাড়া পেয়েছিলেন তাঁরা। ইডির দাবি, দীপেশ ও হিতেশ জ্যোতিপ্রিয়রও ঘনিষ্ঠ ছিলেন। চন্দকদের রাইস মিল ও আটা চাকিতে রেশনের চাল, গম ভাঙিয়ে প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রি করা হত। ইডির তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, চন্দকদের এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডেও কি বাকিবুর রহমান মডেলে, পরিমাণে কম দিয়ে দুর্নীতি চলত কিনা।

{link}
পশুখাদ্য কেলেঙ্কারির পর ২০১৮ সালে ফের সিবিআইয়ের হাতে গ্রেফতার হন দীপেশ। এবার তিনি গ্রেফতার হয়েছিলেন বিহার ও ঝাড়খণ্ডের গোডাউনের লিজ বাড়ানোর সময় এফসিআইয়ের এক আধিকারিককে ঘুষ দিতে গিয়ে। দীপেশকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। এর পরেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। তখনই শোনা যায়, কোনও এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় রয়েছেন দীপেশ। এই প্রভাবশালী ব্যক্তিই জ্যোতিপ্রিয় কিনা, তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। 

সর্বশেষ আপডেট: