মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

EVM : ইভিএমে এবার প্রার্থীর রঙিন ছবি বাধ্যতামূলক

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
EVM : ইভিএমে এবার প্রার্থীর রঙিন ছবি বাধ্যতামূলক
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নির্বাচন কমিশন ধীরে ধীরে আমূল পরিবর্তন আনতে চাইছেন নির্বাচন ব্যবস্থায়। তারই অঙ্গ হিসাবে ব্যালট পেপারে (EVM) থাকছে প্রার্থীর ছবি। কাকে ভোট দিচ্ছেন, প্রার্থীর ছবি দেখে নিশ্চিত হতে পারবেন ভোটাররা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ১৭ সেপ্টেম্বর বিকেলে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে ইভিএমে থাকবে প্রার্থীদের রঙিন ছবি।

আরও পড়ুন: Suvendu Adhikari: আগামী ১ নভেম্বর ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী!

প্রার্থীদের নাম লেখা থাকবে মোটা হরফে। ইভিএম পেপারের মানও হবে আগের থেকে বেশি উন্নত। কমিশনের তরফে জানানো হয়েছে, উপরে বাম দিকে প্রার্থীর ছবি থাকবে। উল্লেখ থাকবে ব্যালট পেপারের সিরিয়াল নম্বর। নোটা প্রার্থীদেরও ছবি থাকতে হবে।  

আরও পড়ুন: Arup Roy: 'কোনো জোট নয়, একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল'-জানালেন অরূপ রায়!

একটি ব্যালট পেপারে ১৫ জনের বেশি প্রার্থীর নাম থাকবে না। সরকারি বা আধা-সরকারি প্রেসেই ইভিএম ব্যালট পেপার ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের বিধানসভা নির্বাচন থেকেই এই নয়া নির্দেশ লাগু হবে বলে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে।