মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Suvendu Adhikari: সল্টলেকে রাবণ দহন উৎসবে একই মঞ্চে রাম রণবীরের সঙ্গে মুখ্যমন্ত্রী!

প্রকাশিত:

মূল বিষয়

বিজয়া দশমী ও  দশেরা উপলক্ষে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হল এক জাঁকজমকপূর্ণ রাবণ দহন অনুষ্ঠান। সল্টলেক সাংস্কৃতিক সংসদের উদ্যাগে আয়োজিত এই বিশেষ উৎসবে মূল আকর্ষণ ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। পরিচালক নীতেশ তিওয়ারির আসন্ন মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এ শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর।

মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিজয়া দশমী ও  দশেরা উপলক্ষে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হল এক জাঁকজমকপূর্ণ রাবণ দহন অনুষ্ঠান। সল্টলেক সাংস্কৃতিক সংসদের উদ্যাগে আয়োজিত এই বিশেষ উৎসবে মূল আকর্ষণ ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। পরিচালক নীতেশ তিওয়ারির আসন্ন মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এ শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সেই সূত্র ধরেই এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে তাঁর সশরীরে উপস্থিতি ছিল রামায়ণ ছবির টিম। উপস্থিত ছিলেন দক্ষিণী তারকা যশ, যাঁকে এই ছবিতে দেখা গিয়েছে রাবণের চরিত্রে। হাজির ছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি বছর সল্টলেক সাংস্কৃতিক সংসদের মূল ভাবনা বা থিম রাখা হয়েছিল ‘রামের অযোধ্যা’। বিজয়া দশমীর সন্ধ্যায় সেন্ট্রাল পার্কের সুবিশাল মাঠে স্থাপিত শ্রীরামের বিশাল প্রতিমার সামনে অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে ধুমধাম করে পালন করা হয় রাবণ দহন। প্যান্ডেলজুড়ে উপস্থিত হাজার হাজার সাধারণ মানুষের উল্লাস আর করতালির মাঝে পোড়ানো হয় রাবণের প্রকাণ্ড কুশপুতুল।

 নীতিশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী মেগাস্টার যশ এবং লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা রবি দুবেকে। তবে সল্টলেকের রবিবাসরীয় সন্ধ্যায় রণবীর কাপুরের উপস্থিতি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আয়োজকদের প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেন, “জয় শ্রীরাম! সল্টলেক সাংস্কৃতিক সংসদ প্রতি বছর অত্যন্ত চমৎকার ও নিষ্ঠার সঙ্গে এই আয়োজন করে। এ বছরও ধর্মীয় আস্থা ও ঐতিহ্যের বার্তা বহন করছে এই অনুষ্ঠান।” মঙ্গলবার শুভেন্দু বলেন, “রামায়ণ ছবিটিকে করমুক্ত করা হয়েছে। ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবিও করমুক্ত করা হয়েছে বা হবে। ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রতিবেদক

Tathagata