মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

CM : গঙ্গা সাগর নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
CM : গঙ্গা সাগর নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ডিসেম্বর শেষের দিকে। এগিয়ে আসছে গঙ্গাসাগর স্নান। এই নিয়ে সব পক্ষকে নিয়ে নবান্নে (Nabanna) সভা করেন মুখ্যমন্ত্রী। এবছর গঙ্গাসাগর মেলা পড়েছে ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি। পুণ্যস্নান ১৪ জানুয়ারি ৬টা ৫৮ মিনিট থেকে পরদিন সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। এদিন নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “বার বার বলা সত্ত্বেও গঙ্গাসাগর জাতীয় মেলার তকমা পাচ্ছে না। আমাদের পুরো টাকা খরচ করতে হয়। তাও আবার চিঠি দেব।”

আরও পড়ুন: Suvendu Adhikari: আগামী ১ নভেম্বর ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী!

একইসঙ্গে তিনি জানান, মুড়িগঙ্গার (Muri Ganga River) উপর সেতু করতে সার্ভে হয়ে ডিপিআর হয়ে গিয়েছে। চার লেনের এই সেতুর জন‍্য খরচ পড়বে দেড় হাজার কোটি টাকা। নাম হবে গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য পর্যাপ্ত বাস, লঞ্চ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, ২ হাজার ২৫০টি সরকারি বাস চলবে। ২৫০টি বেসরকারি বাস থাকবে পুণ্যার্থীদের জন্য।

আরও পড়ুন: Arup Roy: 'কোনো জোট নয়, একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল'-জানালেন অরূপ রায়!

এছাড়া ১০০টি লঞ্চ, ৯টি বার্জ ও ৩২টি ভেসেল থাকবে। ২১টি জেটি ব্যবহার করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। গঙ্গাসাগর মেলায় ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি আরতি হবে। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। তাঁদের যেন কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে হবে। গঙ্গাসাগর মেলায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। মমতা জানান, আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য ৩৫০টি শয্যা থাকবে। ১৩০ শয্যার ৫টি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র থাকবে। সব মিলিয়ে আয়োজন প্রায় শেষের দিকে।