মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Veena Vijayan : গুরুতর দুর্নীতির সাথে যুক্ত মুখ্যমন্ত্রীর কন্যা

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Veena Vijayan : গুরুতর দুর্নীতির সাথে যুক্ত মুখ্যমন্ত্রীর কন্যা
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলার সুনাম নষ্ট করতে মনগড়া অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত বঙ্গ সিপিআইএম (CPIM)। এদিকে দীর্ঘ সিপিআইএম শাসিত রাজ্যগুলিতে একের পর এক প্রতারণার দায় চাপছে কমরেডদের কাঁধে। এবার বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন কেরালার (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) কন্যা বীণা (Veena Vijayan)। কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি হল।

আরও পড়ুন: Suvendu Adhikari: আগামী ১ নভেম্বর ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী!

২ কোটি ৭০ লক্ষ টাকা পেমেন্ট সংক্রান্ত প্রতারণায় (financial fraud) অভিযুক্ত পিনারাই বিজয়ন কন্যা বীণা। আবার এই সিপিআইএম-ই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাংলার নামে কুৎসা ও অভিযোগ তোলার চেষ্টা করে। এবার তাদেরই বর্তমান একমাত্র মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যার বিরুদ্ধেই উঠল গুরুতর প্রতারণার অভিযোগ। ইতিমধ্যেই চার্জশিটও ফাইল করা হয়েছে বিজয়নের (Pinarai Vijayan) কন্যার বিরুদ্ধে। চার্জশিট দেওয়া হয়েছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন (serious fraud investigation) অফিসের পক্ষ থেকে। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড ফিনান্সিয়াল প্রতারণা মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে বীণার। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় বাম শাসিত কেরল (Kerala)। মুখ্যমন্ত্রীর কন্যা গুরুতর দুর্নীতিতে জড়িয়ে পড়ায় গভীর অস্বস্তিতে সিপিএম। দলের অভ্যন্তরে ক্ষোভ ও বিরোধিতা শুরু হয়েছে এই অপরাধের।

আরও পড়ুন: Arup Roy: 'কোনো জোট নয়, একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল'-জানালেন অরূপ রায়!

বিরোধীরা তীব্র ভাষায় আক্রমণ করেছে শাসক সিপিএমকে। যদিও মাদুরাইয়ে চলতি পার্টি কংগ্রেস থেকে মহম্মদ সেলিম (Mohammed Selim) দাবি করেন, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। আবার পলিটবুরো কো-অর্ডিনেটর প্রকাশ কারাট (Prakash Karat) দাবি করেন, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর প্রতিরোধ রাজনৈতিক ও আইনগতভাবেই করা হবে।মামলায় জানা গিয়েছে, বীণা এবং অন্যান্যদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করার অনুমতি দিয়েছে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। সিরিয়াস ফ্রড ইনিভেস্টিগেশন অফিসের তথ্য বলছে, কোম্পানিজ অ্যাক্টের ৪৪৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে বীণাকে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।