মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Dilip Ghosh : মোদীর সভায় ডাক নেই দিলীপ ঘোষের

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Dilip Ghosh : মোদীর সভায় ডাক নেই দিলীপ ঘোষের
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজ, বৃহস্পতিবার ঝটিক সফরে উত্তরবঙ্গে মোদী (Modi)। মোদীর সভায় ডাকই পাননি বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কিন্তু কেন? এই নিয়ে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজেই জানালেন সবটা। দিলীপ এ দিন বলেছেন, “উত্তরবঙ্গের কর্মসূচি আছে ওখানকার কর্মীরা থাকবে। কলকাতা যখন আসবে আমরা থাকব। যাঁরা পদাধিকারী আছে, তাঁদের প্রোটোকল থাকে,তাঁদের থাকতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে।”

আরও পড়ুন: Suvendu Adhikari: আগামী ১ নভেম্বর ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী!

তারপর দিলীপের সংযোজন, “আমি কোনও পদাধিকারী নই। আমি সাধারণ এক কর্মী। এখানে যখন আসবেন তখনই যাব। আমি মাঠে সক্রিয় আছি। সাধারণ কর্মীদের সঙ্গে রয়েছি।”দিলীপ বলেন, আমায় দল যা দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। যে কাজ অসম্পূর্ণ রয়েছে সেটা পরবর্তী যাঁরা আছেন করবেন।” দিলীপের খারাপ লাগে না? বিজেপি নেতা বলেন, “খারাপ কেন লাগতে যাবে? আমি কোনও দিন ভাবিনি রাজ্য সভাপতি হব। সাংসদ হব। পার্টি যতটা বলেছে করেছি।

আরও পড়ুন: Arup Roy: 'কোনো জোট নয়, একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল'-জানালেন অরূপ রায়!

আবার পার্টি দায়িত্ব দেয় করব। আর যদি বলে সাধারণ কর্মী হিসাবে কাজ করতে তাও করব। এর জন্য আমার না আছে দুঃখ না আছে আশা-প্রত্যাশা।” তবে দিলীপের এই আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খোলেননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি। তারা বলতে পারবে কাকে ডেকেছেন আর কাকে ডাকেননি।”