মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Birbaha Hansda : বনমন্ত্রীর গাড়ির সাথে টোটোর ধাক্কা

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Birbaha Hansda : বনমন্ত্রীর গাড়ির সাথে টোটোর ধাক্কা
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মানবিকতার নজির গড়লেন বনমন্ত্রী (Forest Minister) বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। রবিবার রাতে গাড়ি করে বাড়ি ফিরছিলেন মন্ত্রী। হঠাৎ একটা টোটো সেই গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে ছিলেন এক স্বামী-স্ত্রী ও তাদের ৯ মাসের বাচ্চা। ঘটনাক্রমে জানা গিয়েছে, রবিবার মেদিনীপুরে একটি নিজস্ব কাজে এসেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।

আরও পড়ুন: Suvendu Adhikari: আগামী ১ নভেম্বর ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী!

ঝাড়গ্রামে (Jhargram) বাড়ি ফেরার পথে মেদিনীপুর শহরের গির্জার কাছে তাঁর গাড়িতে একটি টোটো ধাক্কা মারে। তাতে মন্ত্রীর গাড়ি ব্যাকলাইট ভেঙে যায়। অন্যদিকে, টোটোতে থাকা স্বামী-স্ত্রী ও তাঁদের নয় মাসের শিশু আহত হয়। মহিলার হাতে-পায়ে চোট লাগে । এরপর দ্রুত মন্ত্রী তাঁর গাড়িতে তুলে আহতদের নিয়ে মেদিনীপুর হাসপাতালে রওনা দেন । সেখানে তাঁদের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং তত্ত্বাবধান করেন। পরে চিকিৎসকরা তাঁদের সুস্থতার কথা জানালে, বীরবাহা বাড়ি ফেরেন ৷ তিনি বাড়ি যাওয়ার আগে আহত স্বামী স্ত্রীকে নিজের ফোন নম্বর দিয়ে বলেন, প্রয়োজন হলে তাকে যেন ফোন করে। তিনি তাদের পাশে থাকবেন। এই বিষয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, "মেদিনীপুর থেকে বাড়ি ফিরছিলাম।

আরও পড়ুন: Arup Roy: 'কোনো জোট নয়, একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল'-জানালেন অরূপ রায়!

আমার গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ হতেই এক শিশু-সহ তার বাবা, মা রাস্তার ধারে গর্ততে পড়ে যায়। আহত অবস্থায় তাঁদের তুলে নিয়ে গিয়ে আমি হাসপাতালে ভর্তি করি ৷ ওনারা তাড়াতাড়ি সুস্থ হোক এটাই চাই ৷ তাঁদের পাশে রয়েছি আমি ৷" আহত পরিবারের সদস্যরা বলেন, "আমরা কুইকোটা যাচ্ছিলাম। যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়ি ৷ মন্ত্রী গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে জানতে পারি, বীরবাহা হাঁসদা আমাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক জানিয়েছেন, আমাদের সন্তান সুস্থ আছে, বাচ্চার মা আহত আছে। মন্ত্রী অনেক খোঁজ খবর নিয়েছেন।" বন মন্ত্রীর এই মানবিকতায় আপ্লুত ওই পরিবার ও সাধারণ মানুষ।