মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

RG Kar Incident: প্রতিবাদী শিল্পীদের হুঁশিয়ারি কুনাল ঘোষের

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
RG Kar Incident: প্রতিবাদী শিল্পীদের হুঁশিয়ারি কুনাল ঘোষের
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কুনাল ঘোষ (Kunal Ghosh) দলের মুখপাত্র ও প্রথম শ্রেণীর নেতা। কোনো ঘটনা ঘটলে বাতাসের থেকেও দ্রুত তিনি প্রতিক্রিয়া দেন। সেইসব প্রতিক্রিয়ার কারণে কখনো তাকে  মুখপাত্রের পদ থেকে তৃণমূল সরিয়ে দেয়, আবার কখনো তাকে গ্রহণ করে। এই মুহূর্তে কুনাল ঘোষ তৃণমূলের একজন অন্যতম মুখপাত্র। তৃণমূল আয়োজিত এক অনুষ্ঠানে কুনাল ঘোষ আর জি কর কাণ্ডে ( RG Kar Incident) প্রতিবাদী শিল্পীদের হুঁশিয়ারি দেন। আর সেই প্রতিক্রিয়া শুনে তার উত্তরে বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty) বলেন 'কথাটা শুনেই মাথা গরম হয়ে গেল।

আরও পড়ুন: Suvendu Adhikari: আগামী ১ নভেম্বর ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী!

উনি তো দল আর সরকারের মাঝে সব গুলিয়ে ফেলছেন। তৃণমূল একটা দল। সরকার আলাদা বিষয়।' এর পরেই তিনি যোগ করেন -''তৃণমূলের কোনও কিছুতে আমি থাকিনি আর থাকবও না। কিন্তু সরকার থেকে আমায় নেমতন্ন করা হলে সেখানে আমি যেতে বাধ্য। উনি গুলিয়ে ফেলেছেন। রাজ্য সরকার আলাদা বিষয়। আমি বিজেপি বিরোধী হতে পারি। কিন্তু সরকারের তরফে যদি কোনও কিছুতে আমায় আমন্ত্রণ জানানো হয় তাহলে আমি যেতে বাধ্য সেখানে। কলকাতা ফিল্মফেস্টিভ্যাল আমি গিয়েছিলাম। সেটা কি তৃণমূল করেছে বলে গিয়েছিলাম। সরকার থেকে আয়োজন করা হয়েছিল বলে গিয়েছিলাম।

আরও পড়ুন: Arup Roy: 'কোনো জোট নয়, একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল'-জানালেন অরূপ রায়!

এই বোকা কথাগুলোর কোনও যুক্তিই আমি খুঁজে পাই না। কুণাল ঘোষ নামটা বলতে গেলে যে কয়েকটা শব্দ খরচ করতে হয় সেটাও আমি করতে চাই না।” আরজি কর আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়কটের ডাক তৃণমূল মুখপাত্র তথা তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর তীব্র আক্রমণ, মিথ্যা বিকৃত ময়না তদন্তের রিপোর্ট নিয়ে ‘নাটক’ করা হয়েছে। তৃণমূল আয়োজিত অনুষ্ঠানে এই সকল শিল্পীদের যেন দেখা না যায় হুঁশিয়ারি দিচ্ছেন কুণাল। কুনাল ঘোষের এই কথায় তৃণমূলপন্থী শিল্পীরাও কিন্তু যথেষ্ট ক্ষুন্ন।