শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষা চলছে। গত কয়েক বছরে এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া একটা অসুখে পরিণত হয়েছিল। তাই এবার খুবই কঠোর সংসদ। এরইমধ্যে ফল প্রকাশের সময় জানিয়ে দিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রসঙ্গত, এবার গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গত বছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী।
{link}
কিন্তু, এবার সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই কমেছে। সংসদ বলছে, ২০২৩ সালে মাধ্যমিকে উত্তীর্ণের সংখ্য়া কম থাকার কারণে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এদিকে পরীক্ষা শুরু হতেই একাধিক জেলায় স্কুল পরিদর্শনে যাচ্ছেন সংসদ সভাপতি। ঘুরে দেখছেন যাবতীয় ব্যবস্থা। এদিন গিয়েছিলেন বীরভূমে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু প্রশ্ন কবে নাগাদ প্রকাশ পেতে পারে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
{link}
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এ কথা জানান সংসদ সভাপতি। এই বছর মাধ্যমিক শেষ হয়েছে ফেব্রুয়ারির শেষে। উচ্চমাধ্যমিক শুরু হয়েছে মার্চ মাসের তিন তারিখ থেকে। সূত্রের খবর, মাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে মার্চের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে। তাহলে ধরে নেওয়া যায় মার্চের ২৪/২৫ তারিখের মধ্যে বের হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল।
{ads}