মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

স্বাস্থ্যসাথী প্রকল্প: তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্পে ২৫ হাজার কোটির লুঠ? 

প্রকাশিত:

মূল বিষয়

সরকারের সব বিভাগেই লুঠ, লুঠ আর লুঠ। শিক্ষা, পর্যটন, পরিবহন ইত্যাদি তো ছিলই, এবার যুক্ত হলো স্বাস্থ্য সাথী কার্ড Project। স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় কার্ড তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা।

স্বাস্থ্যসাথী প্রকল্প
স্বাস্থ্যসাথী প্রকল্প
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সরকারের সব বিভাগেই লুঠ, লুঠ আর লুঠ। শিক্ষা, পর্যটন, পরিবহন ইত্যাদি তো ছিলই, এবার যুক্ত হলো স্বাস্থ্য সাথী কার্ড Project। স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় কার্ড তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। কিন্তু, বহু উপভোক্তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। প্রাথমিকভাবে প্রায় ৩০ লক্ষেরও বেশি উপভোক্তার তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া শুরু করতেই সামনে এসেছে এই গরমিল। আয়ুষ্মান ভারত কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ড তৈরির প্রক্রিয়ার সময়ই এই অসঙ্গতি নজরে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগে যাঁদের নামে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, তাঁদের অনেকেরই বর্তমান ঠিকানায় খোঁজ মিলছে না। স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় কার্ড তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। কিন্তু, বহু উপভোক্তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। প্রাথমিকভাবে প্রায় ৩০ লক্ষেরও বেশি উপভোক্তার তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

  স্বাস্থ্যসাথী প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, অডিট করতে গিয়ে প্রচুর ভুয়ো কার্ড এবং ভুয়ো উপভোক্তার সন্ধান পাওয়া যাচ্ছে। এই অনিয়মের সঙ্গে কিছু সংস্থার যোগসাজশ থাকার অভিযোগও তুলেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, ভুয়ো চিকিৎসক, জাল সই, ভুয়ো রিপোর্ট এবং ভুয়ো কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা লেনদেন হয়েছে। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় প্রায় ৩০ লক্ষ উপভোক্তার নাম জড়িত থাকতে পারে। আর্থিক অনিয়মের পরিমাণ ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, স্বাস্থ্যসাথী থেকে যত বেশি কার্ড আয়ুষ্মান ভারত প্রকল্পে স্থানান্তরিত হবে, তত বেশি অনিয়ম সামনে আসতে পারে। তাঁর দাবি, ভুয়ো উপভোক্তা, জাল কার্ড এবং নথিতে ভুয়ো সই-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেদক

Ankita Jana