মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Kalyan Banerjee: ইন্দ্রনীলকে নিয়ে এবার মুখ খুললেন কল্যাণ!

প্রকাশিত:

মূল বিষয়

এই ঘটনায় মুখ খুললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ( Kalyan Banerjee)। তাঁর কথায়, এই ধরনের অভিযোগ তাঁদের কাছে বেদনাদায়ক। পাশাপাশি, রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার নিয়েও সরব হয়েছেন তিনি। একইসঙ্গে সাংসদের বিস্ফোরক অভিযোগ, গত পাঁচ বছর ধরে কোনও কথাই শুনতেন না ইন্দ্রনীল সেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় 
কল্যাণ বন্দ্যোপাধ্যায় 
শেয়ার করুন:

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রাক্তন তৃণমূল মন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ বেড়েই চলেছে। পুলিশের প্রধান অভিযোগ দুর্গাপুজোর সময় vip কার্ড ইস্যু করে বহু টাকা তুলেছে। শুধু তাই নয়,  তাঁর বিরুদ্ধে তথ্য ও সংস্কৃতি দফতরের কোটি কোটি টাকার সরকারি টেন্ডার দুর্নীতিরও অভিযোগ ঘটেছে। এই নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। এবার এই ঘটনায় মুখ খুললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর কথায়, এই ধরনের অভিযোগ তাঁদের কাছে বেদনাদায়ক। পাশাপাশি, রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার নিয়েও সরব হয়েছেন তিনি। একইসঙ্গে সাংসদের বিস্ফোরক অভিযোগ, গত পাঁচ বছর ধরে কোনও কথাই শুনতেন না ইন্দ্রনীল সেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযোগটা সত্যিই আমাদের কাছে খুব বেদনাদায়ক। আমরা তো সততার সঙ্গে রাজনীতি করেছি। আমরা মানে আমাদের মতো লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁদের কাছে এটা বড় বেদনাদায়ক।” 

 তাঁর বক্তব্য, মন্ত্রী, জেলা পরিষদ, পুরসভা কিংবা পঞ্চায়েত—যাঁরা বিভিন্ন সময়ে ক্ষমতায় ছিলেন, তাঁদের বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ সামনে আসছে। অন্যদিকে, যাঁরা ক্ষমতাহীন ছিলেন, তাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ নেই বলেই দাবি করেন তিনি। তৃণমূল সাংসদের কথায়, বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে রাজনীতি করেন। তাঁদের অনেকেই কোনও ব্যক্তিগত স্বার্থ নিয়ে রাজনীতিতে আসেননি। কিন্তু কিছু মানুষ রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করেছেন বলে অভিযোগ কল্যাণের। তাঁর কথায়, “এরা কোনও রাজনীতি করতে আসেনি। এরা ব্যবসা করতে এসেছিল।” এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, গত পাঁচ বছরে ইন্দ্রনীল সেন তাঁর কোনও কথাই শুনতেন না। সাংসদ আরও বলেন, “আমি বিশ্বাস করি, কোনও রাজনৈতিক দলের পাঁচ থেকে দশ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়।”

প্রতিবেদক

Ankita Jana