মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Asit Majumder: এবার তৃণমূলের বেশ কিছু নেতার দিকে দুর্নীতির অভিযোগ অসিতের!

প্রকাশিত:

মূল বিষয়

Asit মজুমদার শুধু ইন্দ্রনীলের কথাই বললেন না। নাম নিলেন তৃণমূলের বেশ কয়েকজন নেতার নাম - যারা দুর্নীতির সঙ্গে যুক্ত। অন্যায় করলে তার বিচার হবে। ইন্দ্রনীল সেন গ্রেফতার প্রসঙ্গে বললেন মমতা তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কনভেনার অসিত মজুমদার। তিনি বলেন, “কেউ যদি দোষ করে পুলিশ গ্রেফতার করতে পারে,'

অসিত মজুমদার
অসিত মজুমদার
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অসিত মজুমদার শুধু ইন্দ্রনীলের কথাই বললেন না। নাম নিলেন তৃণমূলের বেশ কয়েকজন নেতার নাম - যারা দুর্নীতির সঙ্গে যুক্ত। অন্যায় করলে তার বিচার হবে। ইন্দ্রনীল সেন গ্রেফতার প্রসঙ্গে বললেন মমতা তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কনভেনার Asit  মজুমদার। তিনি বলেন, “কেউ যদি দোষ করে পুলিশ গ্রেফতার করতে পারে, কিন্তু প্রমাণ করতে হবে। আজ পর্যন্ত কলকাতা পুলিশ, ইডি, সিবিআই কটা কেসে সাজা দিতে পেরেছে। কোনও সাজা হয়নি আজ অবধি। গ্রেফতার প্রসঙ্গে কিছু বলার নেই। তবে পুলিশ তার তদন্তে যা পেয়েছে তার ভিত্তিতে কাজ করেছে। এখনই দোষী বলা যায় না। দোষী তখনই হবে, যখন কোর্টের বিচারে সে দোষী সাব্যস্ত।” এরপরই ক্ষোভ উগরে দেন অসিত। বলেন, “ফিরহাদ হাকিম মাস্টার মাইন্ড। শুধু ইন্দ্রনীল নয়, ফিরহাদ, অরূপ, চন্দ্রিমা শশী পাঁজা এরা দিদির একদম দিদির শাড়ির আঁচলের তলায় থাকত।"

  তিনি আরও বলেন,''বাংলায় এমন কোনও অনুষ্ঠান নেই দার্জিলিং থেকে সাগর, যেখানে ইন্দ্রনীল সেন থাকত না। আমরা যাঁরা দল পাগল লোক, যাঁরা মমতাকে ভালোবাসি, দিদির কাছে ঘেঁষতে দিত না ওই সব বেইমানরা।” অসিতের দাবি, “ও (ইন্দ্রনীল) ভোটে হারার পর বলল, দলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। অতএব অন্যায় করলে তার বিচার হবে। এরা সব দিদিকে ঘিরে রাখত। কিছু বলতে গেলে বলতে দিত না। আর এরাই দিদির পেছনে ছুরি মেরে চলে গেল। আর এ বিষয়ে দিদি জানতেন না, দিদিকে কোনওদিন জানতে দেওয়া হয়নি। দিদিকে সব বিষয়ে আড়াল করে রেখেছিল। আমরা বিধানসভা চললে সেখানে দেখা করতাম কিন্তু সেখানে এইসব কথা বলা সম্ভব হতো না। অন্যান্য আরো বিধায়করা ঢুকে যেত।”

প্রতিবেদক

Ankita Jana