শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মৃত বাবার ছেলে প্রমাণ না করতে পারলেও কি বাংলাদেশি হয়ে যাবেন? একটি মামলায় এমনই প্রশ্ন তুলল হাইকোর্ট। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার বাসিন্দাকে পাঠানো হয়েছিল ডিটেনশন সেন্টারে। প্রায় দুই মাস ধরে সেখানেই রয়েছেন তিনি। যদিও, সেই ব্যক্তির আধার ও প্যান কার্ড, উভয়ই রয়েছে। এই ক্ষেত্রে রাজ্যের আইনজীবীর যুক্তি জাল নথি দিয়ে তৈরি করা হয়েছে পরিচয়পত্র। সেই কারণেই ওই ব্যক্তির নির্বাসন হতে পারে। এই মামলায় রাজ্যকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে আদালত।
এই বিষয়টিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, আধার ও প্যান কার্ড বাতিল না করেই কী ভাবে ওই ব্যক্তিকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হল? ১৯৭০ -এর দশকে কত মানুষ সীমান্ত পেরিয়ে এই দেশে এসেছিলেন? তাঁদের প্রত্যেক কে কি চিহ্নিত করে ফেরত পাঠানো সম্ভব? মৃত বাবার ছেলে এই বিষয়টি প্রমান করতে না পারলেই কি তিনি বাংলাদেশী! প্রসঙ্গত, যদিও ওই ব্যক্তির এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি।
সূত্রের খবর, গত ৮ আগস্ট বাংলাদেশি সন্দেহে রানিনগর থনার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে ১০ আগস্ট তাঁকে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশের এহেন পদক্ষেপ প্রসঙ্গে বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত। এই বিষয়টিতে উচ্চ আদালতের পর্যবেক্ষণ, আধার ও প্যানের মতো নথি বাতিল না করে কীভাবে একজনকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হল? এমনকি পরিবারের সদস্যদের বক্তব্যের উপর ভিত্তি করে কোনও ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ করা যায় কি না, সেই প্রশ্নও তুলেছে আদালত।
এবিষয়ে বিচারপতির প্রশ্ন, ‘কেউ যদি তাঁর মৃত বাবার ছেলে- এটাও প্রমাণ করতে না পারেন, তা হলে কি তিনি বাংলাদেশি হয়ে যাবেন?’ এই প্রসঙ্গে তিনি আরও প্রশ্ন করেছেন যে, ‘১৯৭০ -এর দশকে কত জন সীমান্ত অতিক্রম করেছিলেন? প্রত্যেক কে কী ফিরত পাঠানো সম্ভব? এবিষয়ে আদালতের বক্তব্য, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কোনও ব্যক্তিকে আটক করে রাখা যায় না।
রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রজদীপ মজুমদারের এই প্রসঙ্গে বক্তব্য, এই ধরনের একাধিক মামলা অন্যান্য বেঞ্চে চলছে। তাঁর যুক্তি, জাল নথি ব্যবহার করে আধার বা প্যান তৈরি করা হয়ে থাকলে তা নির্বাসনের কারণ হতে পারে।
এই প্রসঙ্গে আদালত পাল্টা জানিয়েছে, কাউকে নির্বাচনের আগে তিনি কোন দেশের নাগরিক তা প্রমাণ করার জন্য প্রাসঙ্গিক নথি ও তথ্য যথাযথভাবে বিবেচনা করা জরুরি। এই মামলাটি ছেড়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, পরবর্তীতে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে এই মামলার শুনানি হবে।
