মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Humayun Kabir:'বাবরি মসজিদ'-এর নাম পরিবর্তনের কথা ভাবছেন হুমায়ুন?

প্রকাশিত:

মূল বিষয়

এবার হুমায়ুন কবীরের হম্বি তম্বী অনেকটাই কমেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছেন বাবার ছিলেন একজন লুঠরা। তিনি ভারত লুঠ করতে এসেছিলেন। তার নাম কোনো মসজিদ করার অনুমতি দেওয়া হবে না। তাই এবার অন্য সুরে কথা বলছেন Humayun Kabir। তাঁর দাবি, বাবর ও বাবরি দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

হুমায়ুন কবীর 
হুমায়ুন কবীর 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার হুমায়ুন কবীরের হম্বি তম্বী অনেকটাই কমেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছেন বাবার ছিলেন একজন লুঠরা। তিনি ভারত লুঠ করতে এসেছিলেন। তার নাম কোনো মসজিদ করার অনুমতি দেওয়া হবে না। তাই এবার অন্য সুরে কথা বলছেন Humayun Kabir। তাঁর দাবি, বাবর ও বাবরি দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। এই দু’টি এক করে দেখার কোনও যুক্তি নেই। কোথায় বাবর ও বাবরি আলাদা, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। বাবরের নামে মসজিদ তৈরির প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “বাবর ভারতীয় নয়। লুটেরা ছিল। বাবরের নাম লিখলে অনুমতি দেওয়া হবে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছি। লুটেরার নামে মসজিদ করতে দেব না।” পাশাপাশি হুমায়ুন কবীরকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, সড়ক অবরোধ করার অধিকার কারও নেই।

 এরপরই মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে হুমায়ুন কবীর বলেন, “মুখ্যমন্ত্রী জেনে বুঝে তিনি সম্পূর্ণরূপে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য ৬ মাসে যে তাঁর উন্নয়ন করার কথা, রাস্তার উন্নয়ন করার কথা, পানীয়, জল বিদ্যুত, নতুন রাস্তা সম্প্রসারণ, এসবে গুরুত্ব না দিয়ে তিনি কোনও না কোনও হুমকি দিচ্ছেন।”  তাঁর দাবি, বাবর ও বাবরি-কে গুলিয়ে ফেলছেন মুখ্যমন্ত্রী। হুমায়ুনের বক্তব্য, বাবর যদি লুটেরা বা জোর করে ক্ষমতা দখলকারী হয়েও থাকেন, তার সঙ্গে বাবরি মসজিদের সম্পর্ক এক করে দেখা যায় না। বলেন, ” বাবর যদি জুলুমকারী হয়, বাবর যদি ভারত সম্রাট হয়ে থাকে জোর করে, তার সঙ্গে বাবরির কী সম্পর্ক? বাবরি মসজিদটা বাবরের সেনাপতি মীরবাকি তৈরি করেছিলেন। বাবরি আর বাবর এক নয়। বাবরি একজন মহিলা। তিনি বলেছেন বাবরের নামে কিছু হবে না। কিন্তু ওখানে তো বাবরের কোনও নাম নেই। কেন এক করে দেওয়া হচ্ছে, তা বোধগম্য হচ্ছে না।”

প্রতিবেদক

Ankita Jana