মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
পুজো পার্বন

Naihati Boroma: বদলে গেল বড়মার মন্দিরের ট্যাগ লাইন!

প্রকাশিত:

মূল বিষয়

 কালীপুজোর আগেই নৈহাটির বড়মার মন্দিরের পুজোর বহু বিধি শুধু বদলে গেলো না, নাম ফালকের নিচের লেখাও গেলো বদলে। এতদিন মন্দিরের নামফলকের(Tagline) নিচে লেখা ছিল – ‘ধর্ম যার যার, বড়মা সবার’। কিন্তু রাজ্যে পালাবদলের পর পুরনো কমিটি ভেঙে তৈরি হয়েছে নতুন মন্দির কমিটি। ‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি।

বড়মা
বড়মা
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কালীপুজোর আগেই নৈহাটির বড়মার মন্দিরের পুজোর বহু বিধি শুধু বদলে গেলো না, নাম ফালকের নিচের লেখাও গেলো বদলে। এতদিন মন্দিরের নামফলকের(Tagline) নিচে লেখা ছিল – ‘ধর্ম যার যার, বড়মা সবার’। কিন্তু রাজ্যে পালাবদলের পর পুরনো কমিটি ভেঙে তৈরি হয়েছে নতুন মন্দির কমিটি। সেই কমিটিই এই মুহূর্তে মন্দিরের যাবতীয় কাজকর্ম পরিচালনা করছে। কমিটির সদস্যরা সকলে মিলে আলোচনার পর ঐক্যমত্যের ভিত্তিতে বদলে যাচ্ছে ফলকের লেখা।

আগামী রবিবার কালীপুজো। তার আগে ​বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় ও মন্দির কমিটির যুগ্ম সম্পাদক কমল কুমার ঘোষ, মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায়দের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে মন্দিরের দেওয়ালে এই নতুন বার্তা উন্মোচিত হয়। তাতে লেখা – ‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি।’ 

 দীর্ঘদিনের সার্বজনীন ভাবাবেগের জায়গায় হঠাৎ এই সনাতনী ভাবনার প্রকাশ ঘিরে শহরজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি সরকার বরাবর সনাতন হিন্দু ধর্মকে আরও ছড়িয়ে দেওয়ার কথা বলে। এ বিষয়ে বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। এবার বড়মার মন্দিরেও সেই সনাতনী ছোঁয়া আসতে চলেছে। সূত্রের খবর, ফলকে নতুন লেখা থাকবে – ‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি।’ এ বিষয়ে একমত হয়েছেন মন্দির কমিটির সদস্যরা। তবে কি কালীপুজোর আগেই নয়া নামফলক বসবে? এই জল্পনার মাঝে তড়িঘড়ি সেই ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেল। ইতিমধ্যেই ‘ধর্ম যার যার, বড়মা সবার’ লেখা ফলকটি ঢেকে নতুন ফলক লাগানো হয়েছে।

প্রতিবেদক

Ankita Jana