শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারত বনাম Pakistan মানেই চিরন্তন উত্তজনা। এ যেন জীবন মৃত্যুর লড়াই। প্রতিটি বাঙালি মনে করেন পাকিস্তানকে হারাতেই হবে। তাই হলো সাফ গেমসে। এবার সাফ কাপে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে ৩-২ গোলে হারাল ভারত। ভারতের হয়ে জোড়া গোল করেন সুহেল ভাট। একটি গোল করেন মংগলেনথন কিপগেন। যদিও, ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথমার্ধ থেকেই একাধিক আক্রমণ শুরু করে ভারত। ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় ভারত। বাঁ দিক থেকে দুরন্ত গতিতে বক্সে উঠে আসা মহম্মদ সুহেলের মাইনাস থেকে ফিনিশ করেন সুহেল আহমেদ ভাট। এর ঠিক মিনিট ছয়েক পরেই আবার গোল ভারতের। এবার মাঝমাঠ থেকে বাড়ানো অভিষেক সূর্যবংশীর বল পান সুহেল। পাক গোলকিপার তখন একা ছিলেন। তাঁকে পরাস্ত করেই ২-০ করে দেন তিনি । প্রথম ২০ মিনিটের মধ্যেই ২-০ এগিয়ে যায় ভারত।
সুযোগ পায় ভারত। কিন্তু কিপগেনরা আর গোল করতে পারেননি। ধীরে ধীরে ভারত কোনওরকমে চাপ বসাতে শুরু করে পাকিস্তানের উপর। তবে শেষের দিকে একাধিক গোল করার সুযোগ পায় পাকিস্তান। সেখান থেকেই আসে সাফল্য। ৯০+১ মিনিটে প্রথম গোল পায় পাক দল। জুনাইদ শাহের তোলা ক্রস থেকে হেডে গোল করে যান নজিবউল্লাহ। এর ৩ মিনিট পর আবার গোল করে পাকিস্তান। আব্দুল্লার বাড়ানো ক্রস থেকে ডান পায়ের দুরন্ত শটে গোল করেন আলমগির গাজি।
যদিও আজ প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ হত সুহেলের, কিন্তু তাঁর গোল অফসাইডের জন্য বাতিল করে দেন রেফারি। উল্লেখ্য, সাফ কাপের আগের সংস্করণে বেঙ্গালুরুতে কুয়েতকে পেনাল্টিতে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।
