শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অভিষেককে নিয়ে আবার সুর চরিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুযেShantanu Thakur)। তৈরী হলো নতুন বিতর্ক। কালীপুজোর ঠিক আগে তিনি কল্যানীতে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। তিনি সেখানেই বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি জেলে যাবেন। কল্যাণীতে সাংসদ কার্যালয় উদ্বোধনে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শুক্রবার রাত থেকে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। এই নিয়ে প্রশ্ন করা হলে শান্তনু বলেন, খুব তাড়াতাড়ি অভিষেককে গ্রেপ্তার করা হবে। বনগাঁ লোকসভার অন্তর্গত কল্যাণী বিধানসভা। আর সেই বনগাঁ লোকসভায় ২০১৯ ও ২০২৪ সালে জয়ী হন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এতদিন কল্যাণী লোকসভার অন্তর্গত সমস্ত নাগরিককে যে কোনও কাজকর্মের জন্য বনগাঁয় যেতে হত। এই যন্ত্রণা থেকে কল্যাণী-সহ পারিপার্শ্বিক বিধানসভার নাগরিকদের মুক্তি দিতে শনিবার কল্যাণী নিমতলা জুডিও শপিংমল সংলগ্ন এলাকায় সাংসদ কার্যালয় উদ্বোধন করেন বনগাঁ লোকসভার সাংসদ।
শনিবার কল্যাণীতে সাংসদ কার্যালয় উদ্বোধন করতে আসেন তিনি। এদিনের অনুষ্ঠান থেকে শতাধিক দুঃস্থ এবং অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এছাড়াও বিশেষভাবে সক্ষমদের জন্য দেওয়া হয় হুইল চেয়ার। পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, এই কার্যালয় থেকে সাধারণ মানুষের জন্য কাজকর্ম হবে। সেই সময়ই তাঁকে অভিষেককে নিয়ে প্রশ্ন করা হলে শান্তনু বলেন, অভিষেক খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবেন।

