মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Agnimitra Paul: সারা বাংলা জুড়ে নতুন স্টাইলে একাধিক পরিকল্পনা ঘোষণা অগ্নিমিত্রার!

প্রকাশিত:

মূল বিষয়

অগ্নিমিত্রা পাল শুধু নবান্নে বসে নয়, রাস্তায় ঘুরে ঘুরে কাজ করেন। এর ফলে এক শ্রেণীর মানুষের যেমন অসুবিধা হচ্ছে, তেমনি অনেক তাঁকে সমর্থন করছেন। এবার Agnimitra Paul তাঁর নতুন ভাবনার কথা জানালেন। শহর সাজানোর কথা আগেও একাধিকবার শোনা গিয়েছে মন্ত্রীর মুখে।

অগ্নিমিত্রা পাল
অগ্নিমিত্রা পাল
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অগ্নিমিত্রা পাল শুধু নবান্নে বসে নয়, রাস্তায় ঘুরে ঘুরে কাজ করেন। এর ফলে এক শ্রেণীর মানুষের যেমন অসুবিধা হচ্ছে, তেমনি অনেক তাঁকে সমর্থন করছেন। এবার Agnimitra Paul তাঁর নতুন ভাবনার কথা জানালেন। শহর সাজানোর কথা আগেও একাধিকবার শোনা গিয়েছে মন্ত্রীর মুখে। এবার একেবারে মউ স্বাক্ষর করার কথা ঘোষণা করলেন তিনি। কলেজ স্ট্রিট থেকে চায়না টাউন, একাধিক জায়গার উন্নয়নের কথা সাংবাদিক বৈঠক করে জানালেন তিনি। কেন্দ্রীয় সংস্থা এনবিসিসি-র সঙ্গেও একাধিক প্রকল্পের চুক্তি করা হয়েছে। 

  তিনি ঘোষণা করেছেন -

  * সারা বাংলা জুড়ে পাবলিক টয়লেট তৈরি করা হবে।

  * ব্যাংকক মডেলে শহরের হকারদের বসার জন্য হকার জোন তৈরি করা হবে। মন্ত্রী জানান, ব্যাংকক মডেলে ফুড কোর্ট বানিয়ে দেওয়া যেতে পারে।

  * বস্তি এলাকায় উন্নয়ন করা হবে। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাটের মতো বস্তি এলাকার বাসিন্দাদের জন্য স্থায়ী বাসস্থান তৈরি করা হবে।

  * হাওড়া ও কলকাতায় গঙ্গাপাড়কে মেরিন ড্রাইভের মতো সাজানো হবে। এটা একটা বিরাট প্রজেক্ট বলে উল্লেখ করেছেন মন্ত্রী।

  * নবদ্বীপ তথা মায়াপুরে উন্নয়ন প্রকল্প। আন্তর্জাতিক স্তরের পরিকাঠামো নির্মাণ করা হবে।

  ইত্যাদি আরো একাধিক প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছেন।

প্রতিবেদক

Ankita Jana