মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Shamik Bhattacharya: ভোট চাইতে বাংলায় জোট গড়ে তুলুন তৃণমূল, সিপিএম ও কংগ্রেস- কটাক্ষ শমিকের!

প্রকাশিত:

মূল বিষয়

 সামনেও কলকাতা, হাওড়া সহ একাধিক পৌরসভায় নির্বাচন। প্রত্যেকদল নিজেদের মতো করে গুটি সাজানো শুরু করেছে।বিজেপির রাজ্য সভাপতি Shamik ভট্টাচার্যর এই কথা বেশ তাৎপর্যপূর্ণ। অতীত ভুলে একমঞ্চে মমতা-সোনিয়া। সঙ্গে বামেরাও। যা নিয়ে রীতিমতো বিরোধী শিবিরকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শমিক 
শমিক 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সামনে কলকাতা, হাওড়া সহ একাধিক পৌরসভায় নির্বাচন। প্রত্যেকদল নিজেদের মতো করে গুটি সাজানো শুরু করেছে। এই সময়ই বিজেপির রাজ্য সভাপতি Shamik ভট্টাচার্যর এই কথা বেশ তাৎপর্যপূর্ণ। অতীত ভুলে একমঞ্চে মমতা-সোনিয়া। সঙ্গে বামেরাও। যা নিয়ে রীতিমতো বিরোধী শিবিরকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একযোগে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী ও মহম্মদ সেলিমকে। বিজেপির রাজ্য সভাপতির পরামর্শ, মমতা, অধীর এবং সেলিমকে একসঙ্গে রাস্তায় নেমে মানুষের কাছে ভোট চাওয়ার। কিন্তু কেন? সেই ব্যাখ্যাও এদিন দিয়েছেন রাজ্যসভার সাংসদ। 

   এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্যের বক্তব্য, পশ্চিমবঙ্গে এখন বিরোধী দল বলে কিছু নেই। তাই পুরসভা ভোটের আগে অন্তত একবার এই তিন বিরোধী নেতাকে পথে হাঁটতে দেখতে চান তিনি। কটাক্ষ করে তাঁর বক্তব্য, “একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, মহম্মদ সেলিম পথে নেমে ভোট চাইবেন। এর থেকে আর ভাল কিছু হতে পারে। আমরা তো এটাই চাই।” শমীক বলেন, “এতদিন তৃণমূল ক্ষমতায় ছিল। তৃণমূলের এখন নাম, বর্ণ, গোত্র কিছুই নেই। প্রতীক নেই, মাথার উপর ছাদ নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।” এসআইআর ইস্যুতে ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমেছে বিরোধীরা। এ প্রসঙ্গেও বিরোধীদের নিশানা করেছেন শমীক। তাঁর বক্তব্য, মমতা, অধীর, সেলিমরা রাস্তায় নেমে বাংলার মানুষকে বলুন এসআইআরের নামে ভোট চুরি করেছে জ্ঞানেশ কুমার। প্রসঙ্গত, এর আগে শমীক বলেছিলেন, বাংলায় হওয়া এসআইআর অসম্পূর্ণ। আরও বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারত। রাজ্যে নতুন করে এসআইআরের প্রয়োজন রয়েছে।

প্রতিবেদক

Ankita Jana