মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

West Bengal: 'ওয়েস্টবেঙ্গল' লেখার দিন শেষ! এবার  থেকে সব ভাষাতেই লিখতে হবে 'পশ্চিমবঙ্গে'

প্রকাশিত:

মূল বিষয়

বাংলা, পশ্চিমবঙ্গ, ওয়েস্টবেঙ্গল(West Bengal) ইত্যাদি নাম নিয়ে বহুদিন ধরেই তর্ক বিতর্ক চলেছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় নি। কিন্ত এবার নতুন মন্ত্রীসভা নতুন নাম নিয়ে উঠেপরে লেগেছে। পশ্চিমবঙ্গে নাম বদলে 'বাংলা’ করার প্রস্তাব দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

'পশ্চিমবঙ্গ'
'পশ্চিমবঙ্গ'
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলা, পশ্চিমবঙ্গ, West Bengal ইত্যাদি নাম নিয়ে বহুদিন ধরেই তর্ক বিতর্ক চলেছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় নি। কিন্ত এবার নতুন মন্ত্রীসভা নতুন নাম নিয়ে উঠেপরে লেগেছে। পশ্চিমবঙ্গে নাম বদলে 'বাংলা’ করার প্রস্তাব দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকার বদলের পরও পশ্চিমবঙ্গের নাম নিয়ে চর্চা শুরু হয়। আর এবার রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্ত্রিসভা। সোমবার নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই নতুন নামেুৃর ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম বদলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম যাতে সব ভাষাতেই পশ্চিমবঙ্গ হিসেবে লেখা হয়, সেই প্রস্তাব আনবে রাজ্য সরকার।

বর্তমানে পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল (West Bengal) লেখা হয়। এবার ইংরেজিতেও লেখা হবে পশ্চিমবঙ্গ। মন্ত্রিসভায় সেই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন। আগামী ৪ ডিসেম্বর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। সেখানেই ৯ ডিসেম্বর এই নাম সংক্রান্ত প্রস্তাব আনা হবে। ওয়েস্ট বেঙ্গল নামের আদ্যক্ষর যেহেতু W, তাই যে কোনও তালিকায় নীচের দিকে থাকত পশ্চিমবঙ্গের নাম। প্রশাসনিক ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বলে আগেও প্রশ্ন উঠেছে। সেই কারণেই রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতভাবে নতুন প্রস্তাবও পাশ হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে সেই ফাইল গেলেও, তাতে অনুমোদন মেলেনি। আর এবার পশ্চিমবঙ্গের নাম P দিয়ে শুরু হলে তালিকায় কিছুটা এগিয়ে আসবে বলই মনে করছে বিজেপি সরকার।

প্রতিবেদক

Ankita Jana