শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল মন্ত্রীর চেয়ারে বসেই শুরু করে দিয়েছেন সংস্কারের কাজ। দপ্তরে বসে নয়, ময়দানে নেমেই তিনি কাজ করছেন। ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে। তিনি বলেন,ভোল বদলে যাবে বাজারগুলির। এমনভাবেই বাজার বানানো হবে যাতে ঢুকলেই ক্রেতাদের একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়। এমনই আশ্বাস দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে ক্ষমতায় আসার পরই কলকাতা শহরকে সুন্দর করে সাজাতে উদ্যোগী হন মন্ত্রী অগ্নিমিত্রা। রাস্তায় সেখানে সেখানে আবর্জনা, থুতু ফেললে বা প্রস্রাব করলে সেপ্টেম্বর থেকেই জরিমানা চালু হয়েছে। পার্কিং নিয়েও আলাদা পরিকল্পনা রয়েছে মন্ত্রীর। এই নিয়ে অগ্নিমিত্রা লাগাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে নজরদারি চালাচ্ছেন। এই নিয়ে তাঁকে ট্রোলও হতে হচ্ছে বলে জানান তিনি। কিন্তু যাই হোক, তিনি থেমে থাকবেন না বলে সাফ জানিয়ে দেন অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে উন্নয়নমূলক কাজ জারি থাকবে বলে জানান তিনি। তাঁর অভিযোগ, আগের সরকার জলাশয় বুজিয়ে বিল্ডিং তৈরি করত। এখন জলাশয় বুজিয়ে প্লে গ্রাউন্ড তৈরি করা হবে। তবে সবার আগে নাগরিকদের সচেতন হতে বলেন মন্ত্রী।
অগ্নিমিত্রা পাল বলেন, “বাজারগুলোকে সুন্দর করতে চাইছি। বাজার এখন বিভীষিকা। ভিড়ভাড়, ঠেলাঠেলি, জল পড়ে আছে, নোংরা। আমরা এমন বাজার তৈরি করব যেখানে ঢুকলেই আপনাদের দারুণ এক্সপিরিয়েন্স হবে।” তিনি আরও বলেন, ” প্রচুর টয়লেট হচ্ছে। বাজারে বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। প্লাস্টিকের বোতল দিয়ে দিলেই পেয়ে যাবেন একটি ব্যাগ, এমন মেশিন বসানো হচ্ছে। এর জন্য মানুষের সহযোগিতা চাই। “

