মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Hospital: পরিচ্ছন্নতা ও অন্যান্য কারনে হাসপাতালের ভিতরে আর খাবার বিক্রি বা হকারদের যাতায়াত বন্ধ!

প্রকাশিত:

মূল বিষয়

সরকারি হাসপাতালকে আরও পরিচ্ছন্ন ও দুষণমুক্ত রাখার শপথ নিয়েছে নতুন স্বাস্থ্যমন্ত্রী। সেই কারণেই সরকারি হাসপাতালের ভিতরে কারা প্রবেশ করতে পারবেন না এবার থেকে সেই নিয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। সংশ্লিষ্ট নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এবার থেকে  হকার, ফেরিওয়ালাদের ব্যাবসা বন্ধ।

সরকারি হাসপাতাল
সরকারি হাসপাতাল
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতালকে(Hospital) আরও পরিচ্ছন্ন ও দুষণমুক্ত রাখার শপথ নিয়েছে নতুন স্বাস্থ্যমন্ত্রী। সেই কারণেই সরকারি হাসপাতালের ভিতরে কারা প্রবেশ করতে পারবেন না এবার থেকে সেই নিয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। সংশ্লিষ্ট নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এবার থেকে  হকার, ফেরিওয়ালা কিংবা দোকানদারদের অবাধ যাতায়াতে লাগাম টানতে হবে। (Swasthya Bhawan)। হাসপাতালের ইনডোর, আউটডোর এবং রোগী পরিষেবার সঙ্গে যুক্ত কোনও এলাকায় বিনা অনুমতিতে তাঁদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে কড়া নির্দেশিকা পাঠাল স্বাস্থ্য ভবন। নির্দেশ কার্যকর করতে হবে অবিলম্বে। কোনও রকম গাফিলতি বা নির্দেশ অমান্য করার ঘটনা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সোমবার, ২৩ নভেম্বর, স্বাস্থ্য ভবনের ‘ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনে-র’ তরফে এই মর্মে নির্দেশ জারি করেছেন মেডিকেল এডুকেশনের অধিকর্তা অধ্যাপক (ডাঃ) ইন্দ্রজিৎ সাহা। নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালের অভ্যন্তরে যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখা, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। 

সেই কারণেই হাসপাতালের ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (আইপিডি), আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি) এবং রোগী পরিষেবা সংক্রান্ত অন্যান্য এলাকায় হকার, বিক্রেতা ও দোকানদারদের অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। সরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগী ও তাঁদের পরিজনদের ভিড়ের মধ্যে হকার ও বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠেছে। হাসপাতালের ভিতরে পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণের ঝুঁকি কমানো এবং রোগীদের ব্যক্তিগত পরিসর সুরক্ষিত রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এ বার প্রশাসনিক স্তরে কড়া অবস্থান নিল স্বাস্থ্য ভবন। নির্দেশিকায় শুধু নিষেধাজ্ঞা জারিই নয়, তার কঠোর বাস্তবায়নের উপরেও জোর দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে। নির্দেশ কার্যকর করতে কোনও গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা গুরুতর ভাবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করেছেন মেডিকেল এডুকেশনের অধিকর্তা।

প্রতিবেদক

Ankita Jana