মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Mamata Banerjee: এখন আরও ঘেরাটোপে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা!

প্রকাশিত:

মূল বিষয়

এখন পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata বন্দ্যোপাধ্যায়ের উপরে সেভাবে কোনো আক্রমন ও ডিম থেরাপি ছেলেনি ঠিকই কিন্তু স্বস্তি পাচ্ছে না কলকাতা পুলিশ তাই তাঁর বাড়িকে আরও সুরক্ষিত করে তোলা হলো বসল লোহার ব্যারিকেড।যদিও, বাড়ির সামনে আগে থেকেই ছিল লোহার ব্যারিকেড।সেখানেই নতুন করে লোহার ব্যারিকেড বসানো হয়েছে

 মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এখন পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সেভাবে কোনো আক্রমন ও ডিম থেরাপি ছেলেনি ঠিকই কিন্তু স্বস্তি পাচ্ছে না কলকাতা পুলিশ তাই তাঁর বাড়িকে আরও সুরক্ষিত করে তোলা হলো। বসল লোহার ব্যারিকেড। যদিও, বাড়ির সামনে আগে থেকেই ছিল লোহার ব্যারিকেড। এবার সেই ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আরও উঁচু করা হয়েছে রেলিং। কেন হঠাৎ এই ব্যবস্থা? বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের নেতা-কর্মীদের বিক্ষোভ ও জনরোষের মুখে পড়তে হয়েছে। কোথাও ‘চোর-চোর’ স্লোগান, কোথাও আবার ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে। মমতার বাড়ির সামনেও আগে ডিম হামলার অভিযোগ উঠেছে।  সেই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে কালীঘাটে Mamata বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জুন মাসে অস্থায়ী ভিউ কাটার বা দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়েছিল। সূত্রে খবর, তৃণমূল নেত্রীর বাড়ির সামনের নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটির তরফেই ভিউ কাটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই ভিউ কাটারের সামনের অংশে লোহার কাঠামো আরও উঁচু করা হল। 

ভিউ কাটার থেকে সামনে লোহার কাঠামো বসানো হয়েছে। বলা ভালো বাড়ানো হয়েছে। নীচের অংশে একটা লোহার ব্যারিকেড আগেই ছিল। তার উপরের অংশ ফাঁকা ছিল। সেখানেই নতুন করে লোহার ব্যারিকেড বসানো হয়েছে। উল্লেখ্য, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার সময় আচমকাই ডিম হামলার মুখে পড়েছিলেন কুণাল ঘোষ। অভিযোগ, কালো পোশাক পরা এক যুবক তাঁর সামনে এসে মাথা লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

প্রতিবেদক

Ankita Jana