মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘নন্দন’ চত্বর থেকে মুছে দেওয়া হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার নাম!

প্রকাশিত:

মূল বিষয়

Mamata বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে বাম নেতাদের নাম মুছে দিয়েছিলেন, নামের ফলক তুলে দিয়েছিলেন। এবার সেই পথেই হাঁটা শুরু করলেন শুভেন্দু সরকার। যাত্রা শুরু করলেন 'নন্দন' দিয়ে। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ‘নন্দন’ চত্বর থেকে মুছে দেওয়া হল মুখ্যমন্ত্রী Mamata নাম।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে বাম নেতাদের নাম মুছে দিয়েছিলেন, নামের ফলক তুলে দিয়েছিলেন। এবার সেই পথেই হাঁটা শুরু করলেন শুভেন্দু সরকার। যাত্রা শুরু করলেন 'নন্দন' দিয়ে। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ‘নন্দন’ চত্বর থেকে মুছে দেওয়া হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata বন্দ্যোপাধ্যায়ের নাম। নন্দনের নানা ভবন, প্রদর্শনী ক্ষেত্র ও সংস্কারমূলক কাজের উদ্বোধনী স্মারক ফলকগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যে অংশগুলোতে খোদাই করা ছিল, সেখানে সাদা ও ধূসর রঙ লেপে তা ঢেকে দেওয়া হয়েছে। তবে নন্দন প্রতিষ্ঠার মূল স্মারক ফলক, যেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাম রয়েছে, তা যথারীতি অক্ষত ও অপরিবর্তিত রয়েছে। কলকাতার সংস্কৃতিচর্চার কেন্দ্রবিন্দু নন্দন। প্রথমত, কলকাতার বিখ্যাত চলচ্চিত্র ও সাংস্কৃতিক কেন্দ্র নন্দন, যা বাঙালি চলচ্চিত্রচর্চার প্রাণকেন্দ্র। দ্বিতীয়ত, জ্ঞান ও দর্শনের একটি শাখা হিসেবে ‘নন্দনতত্ত্ব’, যা সাহিত্য ও শিল্পচর্চার ক্ষেত্র। বুদ্ধিজীবী, শিল্পী, চলচ্চিত্রপ্রেমী এবং তরুণ প্রজন্মের মুক্ত চিন্তা ও আড্ডার অন্যতম প্রধান তীর্থক্ষেত্র এই নন্দন। তাতেই লাগল পরিবর্তনের ছোঁয়া।
 
 ১৯৮০ সালে এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং ১৯৮৫ সালে এটি উদ্বোধন করেন বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। পরবর্তীকালে রাজ্য ক্ষমতার পরিবর্তনের পর নন্দনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, নবীকরণ এবং নতুন প্রদর্শনী কক্ষের উদ্বোধনের স্মারক হিসাবে সেখানে যুক্ত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত বেশ কিছু ফলক।
বাঁ দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলকে রং করে দেওয়া হয়েছে।২০২৪ সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর তাঁর নশ্বর দেহ রবীন্দ্র সদন বা নন্দনে শেষ শ্রদ্ধার জন্য রাখার প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এ প্রসঙ্গে মমতা তৃণমূলের মুখপাত্র উপাসনা চৌধুরী বলেন, “একটা স্বৈরাচারী সরকার চলছে। মুখ্যমন্ত্রী আসলে ব্যস্ত হয়ে পড়েছেন গত ১৫ বছরে রাজ্যে কী কী হয়েছে!”উল্লেখ্য , এদিনই নন্দনে সাংবাদিক সন্মেলনে উন্মোচিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। বদলে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগোও। তথ্য় ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী নতুন লোগোর উদ্বোধন করেলন।

প্রতিবেদক

Ankita Jana