Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 06/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: পুজোর আগে বর্ষার শেষ কামড়, প্রবল বৃষ্টি বঙ্গে! 

Loading... আবহাওয়া
Weather Update: পুজোর আগে বর্ষার শেষ কামড়, প্রবল বৃষ্টি বঙ্গে! 
#Weather Update #West Bengal #North Bengal #Weather Forcast #Daily Weather Update #আবহাওয়া #বর্ষা #বৃষ্টি #কলকাতা #সতর্কবার্তা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তিনটি অক্ষরেখার প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ও দমকা বাতাসসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার হলুদ সতর্কতা জারি থাকবে। শনিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট কমে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন উইকেন্ডে। বুধবার ও বৃহস্পতিবার  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দুই এক জেলায় হতে পারে দু-এক পশলা ভারী বৃষ্টি। ওপরের দিকের জেলায়  বৃষ্টির হলুদ সতর্কতা। সঙ্গে হালকা ঝোড়ো হওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে।
পুজোর আগে আবারো ভারী বৃষ্টির পুর্বাভাসে কার্যত আবহাওয়া অফিসের কড়া সতর্কবার্তা। দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি হালকা থেকে মাঝারি বৃষ্টির পুর্বাভাস।

সর্বশেষ আপডেট: