মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
আন্তর্জাতিক

Europe: একাধিক বিমানে বোমাতঙ্কে কাঁপছে ইউরোপ, জারি চূড়ান্ত সতর্কতা!

প্রকাশিত:

মূল বিষয়

ইউরোপের(Europe) একাধিক দেশের বিমানে বোমাতঙ্ক। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। ইটালি, বেলজিয়াম ও বুলগেরিয়াগামী বিমানগুলির ক্ষেত্রে বোমাতঙ্কের সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিন অন্তত সাতটি উড়ান এবং একটি প্রমোদতরীতে হুমকি ফোন ও ইমেল আসে।

ইউরোপ
ইউরোপ
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইউরোপের(Europe) একাধিক দেশের বিমানে বোমাতঙ্ক। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। ইটালি, বেলজিয়াম ও বুলগেরিয়াগামী বিমানগুলির ক্ষেত্রে বোমাতঙ্কের সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিন অন্তত সাতটি উড়ান এবং একটি প্রমোদতরীতে হুমকি ফোন ও ইমেল আসে। এরপরেই ইউরোপের সবকটি বিমানবন্দরে সতর্কবার্তা জারি করা হয় বলে জানা গিয়েছে। এর জেরে বিমানবন্দরগুলির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরক খুঁজে পাওয়া যায়নি। ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাস ফ্লাইট ইআই৪০২-কে প্যারিসের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এভরেক্স বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। আইরিশ বিমানসংস্থাটি জানিয়েছে, নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলজিয়ামের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পোলিশ বিমান সংস্থা ‘এলওটি’-র একটি বিমানকে ব্রাসেলসের জাভেন্টেম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। 

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হেলসিংকি থেকে আসা ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইটালীয় বিমান বাহিনী এসকর্ট করে নিয়ে আসে। শেষ পর্যন্ত সেটি রোমে নির্ধারিত সময়ে নিরাপদে অবতরণ করে।অন্যদিকে, বুলগেরিয়া প্রশাসন জানিয়েছে, বোমা হামলার হুমকির পর তিনটি বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছে। সম্প্রচারমাধ্যম বিটিভি-র তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে আসা বিমানগুলি সোফিয়ায় অবতরণ করেছে। স্থানীয় গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সতর্কতা জারি হওয়ার পর লন্ডনের থেকে আসা একটি বিমান প্লোভদিভে জরুরি অবতরণ করেছে। কারা হুমকি দিয়েছে এই বিষয়ে কোনও দেশই কিছু জানায়নি। এই ঘটনাগুলি এমন সময়ে ঘটেছে, যখন ইউরোপের দেশগুলি রাশিয়া ও ইরানকে তথাকথিত “হাইব্রিড আক্রমণ” এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানোর দায়ে অভিযুক্ত করছে। যদিও মস্কো ও তেহরান যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

প্রতিবেদক

Ankita Jana