মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
বিনোদন

Amir Khan: তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়ে কোথায় চললেন আমির?

প্রকাশিত:

মূল বিষয়

গত ৫ জুলাই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান(Amir khan)। তৃতীয়বারের মতো গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পর চার মাস পার হতে না হতেই ফের ঠিকানা বদলের তোড়জোড় শুরু হয়েছে তারকা দম্পতির। বিয়ের এত কম সময়ের মধ্যে আচমকা কেন ঠিকানা বদলাতে হচ্ছে আমিরকে?

 আমির
আমির
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত ৫ জুলাই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান(Amir khan)। তৃতীয়বারের মতো গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পর চার মাস পার হতে না হতেই ফের ঠিকানা বদলের তোড়জোড় শুরু হয়েছে তারকা দম্পতির। বিয়ের এত কম সময়ের মধ্যে আচমকা কেন ঠিকানা বদলাতে হচ্ছে Amir khan? বিষ্ণোই গ্যাংয়ের হুমকি নাকি অন্য কোনও গোপন কারণ— তা নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। আসলে ইউনিয়ন পার্কের নিজেদের পুরনো বাড়ি পুনর্নির্মাণের (Redevelopment) কাজ শুরু হওয়ার কারণে এর আগে নার্গিস দত্ত রোডের একটি ভাড়াবাড়িতে গিয়ে উঠেছিলেন আমির। সেখানে ইমরান হাশমি ও সঞ্জয় দত্তের প্রতিবেশী হিসেবে কাটছিল তাঁর দিনগুলো। কিন্তু সমস্যা হল, যে ভাড়া বাড়িতে তিনি বর্তমানে নতুন সংসার পেতেছেন, সেই আবাসনেও এবার শুরু হতে চলেছে রিডেভেলপমেন্টের কাজ।

  পালি হিলের যে বিলাসবহুল ভবনে আমির বর্তমানে ভাড়ায় রয়েছেন, তার চুক্তির কাগজপত্রেও ইতিমধ্যেই স্বাক্ষর হয়ে গিয়েছে। আর সেই কারণেই নববধূ গৌরীকে নিয়ে বাধ্য হয়েই ফের নতুন ছাদের খোঁজে নামতে হচ্ছে এই তারকাকে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতেই নার্গিস দত্ত রোডের বর্তমান ঠিকানা ছেড়ে শহরতলির অন্য কোনও অ্যাপার্টমেন্টে সাময়িকভাবে শিফট করতে পারেন সস্ত্রীক আমির। এই মুহূর্তে নিজেদের পছন্দ ও কমফোর্ট অনুযায়ী নতুন সেই আস্তানা গুছিয়ে নেওয়ার কাজ চলছে। ৬১ বছর বয়সি আমিরের পেশাগত জীবনের চেয়ে তাঁর বর্ণময় ব্যক্তিগত জীবন সবসময়ই খবরের শিরোনামে থাকে। শোনা যাচ্ছে, বর্তমান ভাড়া বাড়িতে চারটি ফ্ল্যাট একসঙ্গে নিয়ে বসবাস করছিলেন আমির ও গৌরী।

প্রতিবেদক

Ankita Jana