মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
পুজো পার্বন

Dhanteras 2026: ধনতেরাসে ভুলেও কিনবেন না এই ৪টি জিনিস নইলেই ঘোর বিপদ!

প্রকাশিত:

মূল বিষয়

ধনতেরাস (Dhanteras ) এলেই সোনা, রুপো বা অন্তত একটা নতুন বাসন কেনার হিড়িক পড়ে যায় সব বাড়িতে।শুক্রবার দেশজুড়ে পালিত হবে এবারের ধনতেরাস। শাস্ত্র মতে, এই বিশেষ দিনটি হল সম্পদের দেবী লক্ষ্মী এবং স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির জন্মতিথি।জ্যোতিষ শাস্ত্র বলছে, এই জিনিসগুলো ঘরে আনলে লক্ষ্মীলাভ হবেইনা।

ধনতেরাস
ধনতেরাস
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ধনতেরাস (Dhanteras ) এলেই সোনা, রুপো বা অন্তত একটা নতুন বাসন কেনার হিড়িক পড়ে যায় সব বাড়িতে। আগামী ৬ নভেম্বর, শুক্রবার দেশজুড়ে পালিত হবে এবারের ধনতেরাস। শাস্ত্র মতে, এই বিশেষ দিনটি হল সম্পদের দেবী লক্ষ্মী এবং স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির জন্মতিথি। তাই এই পুণ্য তিথিতে নতুন কিছু কিনে সংসারে সুখ আর ভাগ্য ফেরানোর চেষ্টা করেন সবাই।
কিন্তু আপনি কি জানেন, বাজার করার আনন্দে অনেকেই এমন কিছু ভুল করে ফেলেন, যার মাশুল গুনতে হতে পারে সারা জীবন? হ্যাঁ, এমন কিছু জিনিস আছে, যা এই দিন কেনা একেবারেই বারণ। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই জিনিসগুলো ঘরে আনলে লক্ষ্মীলাভ তো হবেই না, উলটে জীবনে কষ্টের আর শেষ থাকবে না। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ধনতেরাসের দিন ঠিক কোন জিনিসগুলো কেনা থেকে দূরে থাকবেন।

  * কালো রঙের জিনিস উৎসবের আনন্দে কালো রং সব সময়ই অশুভ বলে ধরা হয়। তাই ধনতেরাসের পুণ্য লগ্নে কালো রঙের কোনও জিনিস কেনা থেকে একদম দূরে থাকুন। জামাকাপড় হোক বা ঘরের অন্য কোনও সাজানোর জিনিস, এই দিন কালো রং একেবারেই এড়িয়ে চলা উচিত।

  * লোহার তৈরি জিনিসপত্র শাস্ত্র মতে, লোহার সঙ্গে শনিদেবের একটা সরাসরি যোগ রয়েছে। তাই ধনতেরাসে লোহার তৈরি কোনও পাত্র বা জিনিসপত্র একদম কিনবেন না। বিশ্বাস করা হয়, এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং জীবনে শনির অশুভ প্রভাব পড়তে শুরু করে।

  * কাচের সামগ্রী ঘর সাজাতে অনেকেই সুন্দর কাচের জিনিস কিনতে ভালোবাসেন। তবে ধনতেরাসের দিন কাচের তৈরি কোনও জিনিস কেনা একেবারেই ঠিক নয়। মনে করা হয়, কাচের জিনিস কিনলে আপনার ভাগ্যের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে।

  * ধারালো বা ছুঁচলো জিনিস বঁটি, ছুরি, কাঁচি বা ছুঁচ, এই ধরনের ধারালো বা ছুঁচলো জিনিস এইদিন কেনা ঘোরতর অমঙ্গলের। এতে সংসারে অশান্তি বাড়ে এবং ভাগ্য খারাপ হতে শুরু করে।

প্রতিবেদক

Ankita Jana