শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইছামতির পারে তারা ক্ষ্যাপার সাধনভূমি! হাজার বছরের প্রাচীন কষ্টিপাথরের কালীমূর্তিকে ঘিরে আজও তন্ত্রসাধনা ও ভক্তির ঐতিহ্য Kali Puja।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার নৈহাটিতে ইছামতি নদীর পাড়ে সাধক তারা ক্ষ্যাপার স্মৃতিবিজড়িত কালীমন্দির। কথিত আছে, এই মন্দিরের প্রধান আকর্ষণ হাজার বছরের প্রাচীন কষ্টিপাথরের কালীমূর্তি(Kali Puja)। প্রায় ২০০ বছরের কালীপুজোকে ঘিরে আজও এখানে চলে তান্ত্রিক মতে আরাধনা। দেবীর বিরল মূর্তি, প্রাচীন সাধনপরম্পরা এবং বিশেষ ভোগ নিবেদনের রীতি দেখতে কালীপুজোর দিন ভিড় জমান দূরদূরান্তের ভক্তরা। এমনকি ওপার বাংলাদেশ থেকেও বহু ভক্তের আগমন ঘটে বলে দাবি মন্দিরের পরিবারের সদস্যদের।
পরিবারের সদস্য চামেলি গোস্বামী, সূর্যদেব গোস্বামী ও সমীরণ গোস্বামী জানান, পূর্বপুরুষদের কাছ থেকে তাঁরা এই প্রাচীন মূর্তির ইতিহাস শুনেছেন।
তাঁদের কথায়, মহারাষ্ট্রের কালাপাহাড়ের জঙ্গলে তাঁদেরই বংশের এক সদস্য বন দফতরে কাজ করার সময় মূর্তিটির সন্ধান পান। পরে অবিভক্ত বাংলার সময় চ্যাটার্জি পরিবারের হাত ধরে মূর্তিটি বাংলাদেশের সাতক্ষীরার মদনপুরে আসে। সেখান থেকে স্বপ্নাদেশের পর তারা ক্ষ্যাপার পরিবারের সদস্যরা বর্তমান স্থানে মূর্তিটি প্রতিষ্ঠা করেন বলে তাঁদের বিশ্বাস।
