Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 21/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Religious Story: শ্রাবন মাসে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া উচিত নয়?জেনে নিন

Loading... পুজো পার্বন
Religious Story: শ্রাবন মাসে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া উচিত নয়?জেনে নিন
#Religious Story #God Shiva #Food habbit #শিব শক্তি #শ্রাবণ মাস #প্রথম সোমবার #খাবার নিয়ম

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্মে শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে, এই দিন ভক্তিভরে শিবের পুজো করলেই নাকি পুণ্যলাভ হয়। সমস্ত বাধাবিপত্তি কেটে আরও মসৃণ হয় জীবনের পথচলা। তবে শ্রাবণ মাসের সোমবার শুধু পূজার্চনা করলেই হবে না। এদিন খাওয়াদাওয়ার ক্ষেত্রেও বিশেষ নিয়ম মানা প্রয়োজন।

  কি খাবেন না?
* ভাত, রুটি ভুলেও খাবেন না। ওটস, বার্লিও না খাওয়াই ভাল।
  * মাছ, মাংস, ডিম খাবেন না।
  * রোজকার নুন খাবেন না। সৈন্ধক লবণ রান্নাবানায় ব্যবহার করুন।
  * কোনও প্যাকেট জাত খাবার এদিন এড়িয়ে চলুন।
  * পিঁয়াজ, রসুন দেওয়া খাবারও পুজোর পর না খাওয়াই ভালো।
  * টমেটো, বেগুন, শাক, বিন, কড়াইশুটিও শ্রাবণ মাসের প্রথম সোমবারে খাবেন না।
  * মদ্যপানও এদিন একেবারে উচিত নয়।

  কি কি খাওয়া যেতে পারে?

   * ঘুম থেকে উঠেই এক গ্লাসে ঈষদুষ্ণ গরম জলে লেবুর রস দিয়ে খান।
  * প্রাতঃরাশে ফ্রুট স্যালাড ও দই খেতে পারেন।
  * তারপর খান বাদাম।
  * মধ্যাহ্নভোজে সাবুর খিচুড়ি খেতে পারেন।
  * আলুর তরকারি খেতে পারেন।
  * এক গ্লাস বাটারমিল্কও খেতে পারেন।
  * সন্ধ্যায় ফ্রুট জুস অথবা স্মুদি খেতে পারেন। শুধুমাত্র দুধ ও কলা খেতে পারেন।
  * নৈশভোজে পনিরের সঙ্গে বাকহুইট চাপাটি খেতে পারেন।
  * শশা ও টমেটো দিয়ে স্যালাডও খান।
  * ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে এক চিমটি হলুদ দিয়ে খান।
 

সর্বশেষ আপডেট: