মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
বিনোদন

Offbeat: বিয়েতে ঠিক সময় না পৌঁছানোয় ফটোগ্রাফারের বিরুদ্ধে মামলা করে টাকা উসুল তরুণীর!

প্রকাশিত:

মূল বিষয়

বিয়ের আগে প্রি ওয়েডিং থেকে শুরু করে বিয়ে পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত প্রতিটা মুহূর্ত নিজেদের কাছে ধরে রাখতে চান দম্পতিরা। হাজার হাজার টাকা খরচ করে Photographer বুক করে চলে ছবি তোলার পর্ব। কিন্তু সেই ফটোগ্রাফার যদি ঠিক সময়ে না পৌঁছতে পারেন, তাহলে তো হয়রানি হবেই।

 ফটোগ্রাফার
ফটোগ্রাফার
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিয়ের আগে প্রি ওয়েডিং থেকে শুরু করে বিয়ে পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত প্রতিটা মুহূর্ত নিজেদের কাছে ধরে রাখতে চান দম্পতিরা। হাজার হাজার টাকা খরচ করে ফটোগ্রাফার বুক করে চলে ছবি তোলার পর্ব। কিন্তু সেই Photographer যদি ঠিক সময়ে না পৌঁছতে পারেন, তাহলে তো হয়রানি হবেই। তাই সেরকমই একটি ঘটনায় এবার মূল্য চোকাতে হল ফটোগ্রাফারকেই! আর তা রীতিমতো অবাক করার মতো। পাত্রীর অভিযোগ, বিয়ের ছবি তোলার জন্য বুকিং থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ফটোগ্রাফার নিজে না গিয়ে তাঁর টিম পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, সেই টিমও ৭০ মিনিট দেরিতে পৌঁছয় বিয়েবাড়িতে। স্বাভাবিকভাবেই কনের মণ্ডপে প্রবেশ বা বরের বরণ করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর ছবি তোলা সম্ভব হয়নি। এই অভিযোগ জানিয়ে কর্নাটক (Karnataka) উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন ওই দম্পতি।

  'কার্তিক সিং ফটোগ্রাফি’ নামে ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। ডঃ চিন্ময়ী এম নামে ওই মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় কমিশন। অভিযোগটি আনা হয় ফটোগ্রাফার কার্তিক সিং এবং তাঁর স্ত্রী শর্ভরীর বিরুদ্ধে। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে গাফিলতির অভিযোগ তুলে ১ লক্ষ ৪০ হাজার টাকা ফেরত চান ওই মহিলা। পাশাপাশি মানসিক যন্ত্রণা বাবদ ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আনুষঙ্গিক খরচ হিসেবে ৫,০০০ টাকা, যাতায়াত খরচ বাবদ ৩,০০০ টাকা এবং ফটোগ্রাফারের দাবি করা ৩২,০০০ টাকার কথাও উল্লেখ করা হয়।

প্রতিবেদক

Ankita Jana