মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
দেশ

JD Vance : ভারত-পাক সংঘাতে স্পষ্ট বার্তা জেডি ভ্যান্সের

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
JD Vance : ভারত-পাক সংঘাতে স্পষ্ট বার্তা জেডি ভ্যান্সের
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত ও পাকিস্তানের যুদ্ধে আমেরিকার কি ভূমিকা - তার দিকে তাকিয়ে বিশ্ব। এই পরিস্থিতিতেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করলো তাঁদের অবস্থান। ভারত-পাকিস্তান সংঘাতে সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না আমেরিকা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন: Simlipal National Park: ১ নভেম্বর থেকে খুলছে সিমলিপাল, দেখা মিলবে বিশ্বের বিরলতম কালো বাঘ!

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”এটা আমেরিকার কোনও বিষয় নয়।” জেডি আরও বলছেন, ”আমরা যেটা করতে পারি সেটা হল ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করা। কিন্তু এমন সংঘাতে জড়াব না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনও সম্পর্ক নেই। আমরা ভারতকে বলতে পারি না অস্ত্র নামিয়ে রাখতে। পাকিস্তানকেও বলতে পারি না। সুতরাং কূটনৈতিক স্তরে বিষয়টুকুই আমরা দেখতে পারি।” তিনি আশাপ্রকাশ করেন, এই সংঘাত কোনও বড় আঞ্চলিক যুদ্ধের আকার নেবে না।

আরও পড়ুন: Narendra Modi: কংগ্রেসকে 'ফেলড প্রোডাক্ট’ বলে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর!

পরমাণু যুদ্ধের মতো কিছু ঘটবে না তাতে যে তিনি নিশ্চিত, সেকথাও বলেন জেডি। প্রসঙ্গত, এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক মহলের সঙ্গে বিশেষ আলোচনায় বসেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর সঙ্গে কথা হয়েছে যাঁদের মধ্যে রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। পরে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লেখেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধে পাশে থাকতে চায় আমেরিকা। এটা যথেষ্ট প্রশংসনীয়। সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সঠিক নিশানায় পরিমিতভাবে পদক্ষেপ করছে ভারত। যে কোনও হামলা হলে আমরা তার কঠোর জবাব দেব।’