মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
দেশ

Modi : ঘানার সর্বোচ্চ সম্মানে সম্মানিত মোদি

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Modi : ঘানার সর্বোচ্চ সম্মানে সম্মানিত মোদি
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দেশ ও বিদেশের একাধিক সম্মানীয় পুরস্কারে ইতিমধ্যে সম্মানিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী (Modi) । এবার ঘানার (Ghana) সর্বোচ্চ জাতীয় সম্মান। বৃহস্পতিবার তাঁকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা’-এ সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা। সম্মান পেয়ে আপ্লুত মোদি বলেন, “দু’দেশের বন্ধুত্ব গভীর হবে। দায়িত্ব আরও বাড়ল।”

আরও পড়ুন: Simlipal National Park: ১ নভেম্বর থেকে খুলছে সিমলিপাল, দেখা মিলবে বিশ্বের বিরলতম কালো বাঘ!

প্রাধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে আমি গর্বিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়। বরং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আমি এটি গ্রহণ করছি।” একইসঙ্গে তিনি বলেন, “ভারত-ঘানার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। এই সম্মানের পর দায়িত্বও আরও বাড়ল।”সম্মানটি গ্রহণ করার পর মোদি তা ভারতের যুবসমাজ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং দু’দেশের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন।'

আরও পড়ুন: Narendra Modi: কংগ্রেসকে 'ফেলড প্রোডাক্ট’ বলে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর!

প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথমবার ঘানায় গিয়েছেন মোদি। বুধবার বিকেলে তিনি আক্রার কোটোকা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করেন ঘানার প্রেসিডেন্ট। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। স্থানীয় রীতি মেনেও অভ্যর্থনা করা হয় তাঁকে। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতেই মোদিকে ঘিরে ‘হরে রাম হরে কৃষ্ণ’ স্তোত্র গাইতে শুরু ঘানার বাচ্চারা। হাসিমুখে তাদের গান শোনেন প্রধানমন্ত্রী, সেই ভিডিও ভাইরাল হয়েছে।