মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
দেশ

Donald Trump : ট্রাম্পের পাল্টা চিন

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
 Donald Trump : ট্রাম্পের পাল্টা চিন
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় আসার আগেই জানিয়েছিলেন যে তিনি আমেরিকার বাণিজ্যনীতিকে ঢেলে সাজাবেন। শুরুও করে দিয়েছেন। দ্বিতীয়বার কুরসিতে বসেই বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার সেই মতো কানাডা, মেক্সিকো এবং চিনের পণ্যের উপর চড়া শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: Simlipal National Park: ১ নভেম্বর থেকে খুলছে সিমলিপাল, দেখা মিলবে বিশ্বের বিরলতম কালো বাঘ!

জানানো হয়, চিন (China) থেকে আমদানি করা সামগ্রী থেকে ১০ শতাংশ নেবে ট্রাম্প প্রশাসন। স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ চিন। তারাও ছেড়ে কথা বলবে না। ডোনাল্ড ট্রাম্পের পালটা দিয়ে এবার নতুন শুল্ক ঘোষণা করল চিন। পাশাপাশি মার্কিন সংস্থার বিরুদ্ধে নিয়মভঙ্গের তদন্তও করতে চলেছে বেজিং। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশ যেভাবে শুল্ক যুদ্ধ শুরু করেছে তাতে সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহাল মহল। প্রকাশ্যেই এই শুল্ক চাপানোর তীব্র নিন্দা করেছিল চিন।

আরও পড়ুন: Narendra Modi: কংগ্রেসকে 'ফেলড প্রোডাক্ট’ বলে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর!

তারপর তিনদিনের মধ্যে মার্কিন পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করল বেজিং (Beijing)। তবে সমস্ত পণ্যে কার্যকর হবে না এই শুল্ক। কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ কর বসানো হয়েছে। তেল এবং কৃষির সরঞ্জামের উপর থাকবে ১০ শতাংশ শুল্ক। বিশ্বের অন্যতম দুটি বাণিজ্যিক দেশের এই রেষারেষিতে ক্ষতি হবে সাধারণ মানুষের।