মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
দেশ

Cyclone Akvan: ঘুর্ণিঝড় আকভানের প্রভাব পুরীতে! বন্ধ করে দেওয়া হলো পুরীর মন্দির 

প্রকাশিত:

মূল বিষয়

প্রবল বেগে সাইক্লোন 'আকভান' ছুটে আসছে অন্ধ্র উপকুলের দিকে। খবর শুক্রবার যেকোনো মুহূর্তে তা আছড়ে পড়তে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরে অন্ধ্র উপকূলে ল্যান্ডফল হতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের। নেলোর ও টুনির মাঝে ল্যান্ডফল হবে। বিশেষ দর্শন বন্ধ Puri Temple জগন্নাথ মন্দিরে।

পুরীর মন্দির 
পুরীর মন্দির 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রবল বেগে সাইক্লোন 'আকভান' ছুটে আসছে অন্ধ্র উপকুলের দিকে। খবর শুক্রবার যেকোনো মুহূর্তে তা আছড়ে পড়তে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরে অন্ধ্র উপকূলে ল্যান্ডফল হতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের। নেলোর ও টুনির মাঝে ল্যান্ডফল হবে। অন্ধ্রের পাশাপাশি পুরীতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আকভানের আতঙ্কে বিকেল থেকে পুরীর সমুদ্র সৈকতে পর্যটকদের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পুরীর সৈকতে চলছে মাইকিং। সমুদ্র ইতিমধ্যেই উত্তাল হয়ে ওঠায়, আপাতত পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। বিভিন্ন দোকানপাটও সমুদ্র সৈকত থেকে তুলে নেওয়ার নির্দেশিকা জারি করেছে প্রশাসন।

জানা গিয়েছে, ল্যান্ডফল হওয়ার পর শক্তি হারাবে ঘূর্ণিঝড় আকভান। ১৪৫ নয়, সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। সাইক্লোন আকভানের আশঙ্কায় তটস্থ পুরী। বন্ধ করে দেওয়া হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে পরিচিত গুন্ডিচা মন্দিরে প্রবেশ। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।  বিশেষ দর্শন বন্ধ রাখা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরেও(Puri Temple)। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর।

প্রতিবেদক

Ankita Jana