মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
দেশ

PM Modi: কেন্দ্রীয় মন্ত্রীসভার সমস্ত মন্ত্রীর কাজে অখুশি প্রধানমন্ত্রী! হতে চলেছে রদবদল

প্রকাশিত:

মূল বিষয়

প্রধানমন্ত্রী(PM Modi) কেন্দ্রীয় মন্ত্রীসভার সমস্ত মন্ত্রীর কাজে খুশি না। তিনি সম্পূর্ণ কাজের বিচার-বিশ্লেষণ করছেন। তারপরেই প্রয়োজন মতো মন্ত্রীসভার আদল বদল করবেন বলেই খবর। সেপ্টেম্বরের চিন্তন শিবিরে নেওয়া সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে, কোন মন্ত্রক কতটা এগিয়েছে, আর কোন কাজ এখনও বাকি।

মন্ত্রীসভা
মন্ত্রীসভা
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী(PM Modi) কেন্দ্রীয় মন্ত্রীসভার সমস্ত মন্ত্রীর কাজে খুশি না। তিনি সম্পূর্ণ কাজের বিচার-বিশ্লেষণ করছেন। তারপরেই প্রয়োজন মতো মন্ত্রীসভার আদল বদল করবেন বলেই খবর। সেপ্টেম্বরের চিন্তন শিবিরে নেওয়া সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে, কোন মন্ত্রক কতটা এগিয়েছে, আর কোন কাজ এখনও বাকি—বুধবার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকে তারই পর্যালোচনা করলেন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকে মন্ত্রীদের কাছে কাজের অগ্রগতির খতিয়ান নেওয়ার পাশাপাশি আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। আর এই মূল্যায়ন ঘিরেই রাজধানীর রাজনৈতিক মহলে প্রশ্ন, মন্ত্রিসভায় কি তবে রদবদলের প্রস্তুতি শুরু? কাজের নিরিখে মন্ত্রীদের পারফরম্যান্স যাচাইয়ের পরে নতুন করে দায়িত্ব বণ্টনের পথে হাঁটতে পারেন প্রধানমন্ত্রী? এদিনের বৈঠকের তাৎপর্য শুধু প্রশাসনিক পর্যালোচনায় সীমাবদ্ধ ছিল না। সামনে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানো মোদির কাছে গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদের কাজের মূল্যায়নও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। 

  কে প্রত্যাশা পূরণ করেছেন, কার মন্ত্রকে কাজের গতি কম, কোথায় আরও উদ্যোগ প্রয়োজন-তার ভিত্তিতেই ভবিষ্যতে মন্ত্রিসভায় রদবদলের অঙ্ক কষা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও রদবদল নিয়ে প্রধানমন্ত্রীর কোনও সিদ্ধান্তের খবর নেই। বৈঠকে মাদকবিরোধী অভিযান নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। সূত্রের খবর, দেশের যুবসমাজকে মাদকের গ্রাস থেকে বাঁচাতে কোনও রকম আপস করা যাবে না বলে মন্ত্রীদের জানিয়েছেন মোদি। এই প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি। এদিন মোদির স্পষ্ট বার্তা, মন্ত্রকের কাজের সাফল্য আর কাগজে-কলমে মাপা হবে না। ফল দেখতে চান তিনি। সেই ফলের নিরিখেই মন্ত্রীদের ভবিষ্যৎ ভূমিকা নির্ধারিত হবে কি না, এখন সকলের নজর সেদিকেই।

প্রতিবেদক

Ankita Jana