শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'প্রেম' যে মানুষকে বড়ো হিংস্র করে তোলে। তেমনই নিদর্শন পাওয়া গেলো নিউটনের এক শপিং মলে। নিউটাউনের ডাউন টাউন মলে আজ দুপুরে দুই ছাত্রের মধ্যে মারামারি শুরু হয়। ছুরিকাহত হয় এক ছাত্র। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর অবস্থার অবনতি হয়েছে বলেই খবর।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রেমঘটিত কারণেই এই হামলা। ইতিমধ্যেই ঘাতক ছাত্রকে আটক করেছে টেকনো সিটি থানার পুলিশ। এদিকে, শপিং মলের নিরাপত্তা রক্ষী ও অন্যান্যরা মিলে অভিযুক্ত ওই ছাত্রকে আটক করে রাখে এবং পুলিশকে খবর দেয়। টেকনো সিটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই ছাত্রকে আটক করে।
পুলিশ সূত্রে খবর, শপিং মলে বসে কয়েকজন বন্ধু পানীয় ও কফি পান করছিলেন। তাঁরা সকলেই একটি বেসরকারি কলেজের পড়ুয়া। শপিং মলে বসে থাকার সময় হঠাৎ করে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। তাঁর মধ্যে উপস্থিত ছিলেন এক ছাত্রীও।অভিযোগ, বচসার মাঝেই এক বন্ধু ব্যাগ থেকে ছুরি বের করে অপর বন্ধুর গলায় ও শরীরের একাধিক জায়গায় আঘাত করেন। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে পাশে থাকা বান্ধবীকে ছুরি দিয়ে পেটে আঘাত করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ঘটনায় গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর অভিযুক্ত বন্ধুকে ঘটনাস্থলেই আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে আটক করে।
.jpeg)
