Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Durga Puja: পুজো পরিক্রমা, পরিবহন দপ্তরের নতুন পরিকল্পনা!

Loading... কলকাতা
Durga Puja: পুজো পরিক্রমা, পরিবহন দপ্তরের নতুন পরিকল্পনা!
#Durgapuja2026 #Durgapuja #Special Bus #West Bengal #দুর্গা পুজা #বাস #স্পেশাল বাস #পরিবহণ দপ্তর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একসঙ্গে বা একদিনে কলকাতায় ও পাশাপাশি সাবেকি পুজো ও বড়ো পুজো দেখাটা সত্যি খুব অসুবিধা। বার বার করে বাস বা ট্রেন চেঞ্জ করে সেই কাজ করা খুবই কঠিন। তাই এবার পরিবহন দপ্তর বিশেষ বাসের ব্যবস্থা করেছে। এবার এক বাসে চেপেই দেখতে পারবেন কলকাতার সব নামী পুজোগুলি। ধরুন, আপনি একদিনে কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত পুজো মণ্ডপে ঘুরতে চাইছেন। সেক্ষেত্রে, এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাওয়ার জন্য বারবার বাস-ট্রাম-ট্রেন বা মেট্রো করার প্রয়োজন নেই। অর্থাৎ এক বাসে চেপেই আপনি দেখে নিতে পারবেন নামী পুজো গুলি। বিশেষ করে বনেদি বাড়ি ও নামী সাবেকি পুজোর জন্য এই বিশেষ ব্যবস্থা করছে পরিবহন দফতর। কোন কোন রুটে হবে এই পরিক্রমা? ভাড়াই-বা কত, জেনে নিন।উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক বনেদি বাড়ির পুজো ঘোরানোর জন্য সপ্তমী, অষ্টমী ও নবমীতে এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে সকাল ৮টায় ভলভো এসি বাস ছাড়বে। এই পরিক্রমায় বদন চন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, সোনার দুর্গা বাড়ি এবং সাবর্ণ রায় চৌধুরী পরিবারের পুজো দেখানো হবে।

  এই পরিষেবার জন্য জনপ্রতি ভাড়া ২,৪০০ টাকা। ৫ থেকে ১০ বছর বয়সি শিশুদের জন্য ভাড়া ১,৮৫০ টাকা। পাঁচ বছর পর্যন্ত শিশুদের জন্য কোনও ভাড়া লাগবে না। শহরতলির বাসিন্দাদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ৮টায় বারাসাত কলোনি মোড় থেকে ভলভো এসি বাস কলকাতার উদ্দেশে রওনা দেবে। মানিকতলা, কুমারটুলি, শোভাবাজার, চোরবাগান, জোড়াসাঁকো, জানবাজার, রানী রাসমণি বাড়ি এবং ঠনঠনিয়া-সহ একাধিক বনেদি বাড়ির পুজো ঘোরানো হবে। জনপ্রতি ভাড়া ২,৫০০ টাকা। ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য ভাড়া ১,৯০০ টাকা। পুজো পরিক্রমায় শুধু ঠাকুর দেখাই নয়, দর্শনার্থীদের জন্য থাকছে খাবারের ব্যবস্থাও। জলখাবার, পুরনো দিনের হারিয়ে যাওয়া বাঙালি খাবার দিয়ে মধ্যাহ্নভোজ, চা এবং পানীয় জলের ব্যবস্থা থাকবে। প্রত্যেক দর্শনার্থীর সঙ্গে সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। প্রতিটি বাসে থাকবেন একজন করে যাত্রী সহায়ক। পাশাপাশি রাখা হচ্ছে বিশেষ চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও।

সর্বশেষ আপডেট: