মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

West Bengal Doctor: ২ হাজার ডাক্তার নিয়োগ হতে চলেছে রাজ্যে!

প্রকাশিত:

মূল বিষয়

এই মুহূর্তে বেশ কিছু নতুন চিকিৎসক দরকার রাজ্যে(West Bengal)। কিন্তু সমস্ত নিয়ম মেনে চিকিৎসক নিয়োগ করা কিছুটা অসুবিধা। তাই শেষ পর্যন্ত চুক্তি ভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য। চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ হবে রাজ্যজুড়ে। প্রায় দু’হাজার চিকিৎসক নিয়োগ করা হবে চুক্তির মাধ্যমে।

 ডাক্তার নিয়োগ
ডাক্তার নিয়োগ
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে বেশ কিছু নতুন চিকিৎসক দরকার রাজ্যে(West Bengal)। কিন্তু সমস্ত নিয়ম মেনে চিকিৎসক নিয়োগ করা কিছুটা অসুবিধা। তাই শেষ পর্যন্ত চুক্তি ভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য। চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ হবে রাজ্যজুড়ে। প্রায় দু’হাজার চিকিৎসক নিয়োগ করা হবে চুক্তির মাধ্যমে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ জুড়ে চুক্তি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ হলেও তা হবে আঞ্চলিকভাবে। অর্থাৎ কলকাতার চিকিৎসক উত্তরবঙ্গে যাবেন না। উত্তরবঙ্গের চিকিৎসক কাজ করবেন উত্তরবঙ্গেরই হাসপাতালে। শুক্রবার থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সুখবর আরও। চুক্তিভিত্তিতে যে চিকিৎসকদের নিয়োগ করা হবে, তাঁরা যদি কোনও বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, ছাড়তে হবে না সেই চাকরি। একইসঙ্গে সরকারি এবং বেসরকারি – দু’জায়গাতেই ডিউটি করতে পারবেন সেই চিকিৎসক। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, শুধু জেলায় নয়। কলকাতার বহু সরকারি হাসপাতালেও রয়েছে চিকিৎসক সংকট। উদাহরণ হিসেবে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের প্রসঙ্গ তুলেছেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী এও জানিয়েছেন, স্থায়ীভাবে ডাক্তার, নার্স নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

  পিএসসি পরীক্ষার মাধ্যমেই সেই নিয়োগ হবে। পিএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দেড় থেকে দু’বছর সময় লাগে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসার জন্য অসংখ্য মানুষ ফি দিন আসেন সরকারি হাসপাতালে। এমতাবস্থায় দেড় বছর স্বাস্থ্যভবনের পক্ষে অপেক্ষা করে বসে থাকা সম্ভব নয়। তাই যে যে সরকারি হাসপাতালে ঘাটতি, সেই হাসপাতালভিত্তিক নিয়োগ শুরু হয়ে যাবে শীঘ্রই। কীভাবে হবে নিয়োগ? স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সংশ্লিষ্ট হাসপাতালই নিয়োগ নিয়ে বিজ্ঞাপন দেবে। কত বেতন, কী দায়িত্ব, সব চূড়ান্ত করা হয়ে গিয়েছে। তবে যে সমস্ত চিকিৎসকদের নিয়োগ করা হবে তাঁদের যোগ্যতার মানদণ্ড অনুযায়ী, স্নাতকোত্তর ডিগ্রি থাকতেই হবে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা মেডিক্যাল কলেজ, বিদ্যাসাগর হাসপাতাল, বিধাননগর মহকুমা হাসপাতাল, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল, বারাকপুরের বিএন বসু হাসপাতাল, নর্থ সাবারবান হাসপাতালে চিকিৎসকের ঘাটতি চোখে পড়ার মতো।

প্রতিবেদক

Ankita Jana