মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Mamata Banerjee: মমতা এখন ব্রাত্য, তাই নতুন দিদির কাছে ভাইফোঁটা নিলেন ঋতব্রতরা! 

প্রকাশিত:

মূল বিষয়

মমতার বাড়ি একদম ফাঁকা ভাইফোঁটার দিন। অন্যান্য বছর তৃণমূল নেতৃত্বের প্রতিযোগিতা লেগে যায় Mamata-র কাছে ভাইফোঁটা নেবার জন্য। এবার সকলেই মমতার কাছ থেকে সরে অন্য দিদি খুঁজে নিয়েছেন। তবে এদিন সেই চেনামুখের ভিড় ছিল মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। ফিরহাদ থেকে অরূপ, কে ছিলেন না সেখানে।

ভাইফোঁটা
ভাইফোঁটা
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: Mamata-র বাড়ি একদম ফাঁকা ভাইফোঁটার দিন। অন্যান্য বছর তৃণমূল নেতৃত্বের প্রতিযোগিতা লেগে যায় মমতার কাছে ভাইফোঁটা নেবার জন্য। এবার সকলেই মমতার কাছ থেকে সরে অন্য দিদি খুঁজে নিয়েছেন। তবে এদিন সেই চেনামুখের ভিড় ছিল মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। ফিরহাদ থেকে অরূপ, কে ছিলেন না সেখানে। এমনকী সেই ভিড়ে দেখা গেল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই বাবুনকে। যাকে নামের সমার্থক শব্দই দিদি, তাঁর বাড়িতেই দেখা মিলল না কোনও ভাইয়ের। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তরফে এদিন বাইপাসের ধারে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। যেখানে ভাই অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শান্তনু সেন-সহ একাধিক শীর্ষ নেতাকে ফোঁটা দেন ‘দিদি’ চন্দ্রিমা ভট্টাচার্য। 

  তবে সবথেকে উল্লেখযোগ্য হল, সেই তালিকায় ছিলেন মমতার নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি ঋতব্রত, ফিরহাদ এবং অরূপ সঙ্গে একসারিতে বসেই ফোঁটা নেন তাঁর ‘নতুন-দিদি’র কাছে। এরপরেই জল্পনা তাহলে কি বাবুনের নয়া পথ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস! বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার সন্ধ্যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ দেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয়। সেখানে মায়ের আরতিও করেন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর উদ্দেশে বাবুন বলেন, “দাদা বললেন, কালীপুজোয় তোমাদের কাছে আসতে পেরে ভালো লাগল। শুভেন্দু দার কাছে একটাই প্রার্থনা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” তবে ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে তাঁর বেশি কথা হয়নি, তাও জানান বাবুন। এরপরেই এদিন তাঁর এহেন পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা তৈরি করেছে।

প্রতিবেদক

Ankita Jana