মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Suvendu Adhikari: প্রথমবার প্রবাসী ভারতীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে পশ্চিমবঙ্গে!

প্রকাশিত:

মূল বিষয়

স্বাভাবিক কারণেই গর্বিত  আমরা গর্বিত রাজ্য সরকার। এই সম্মেলন করার জন্য কলকাতাকেই বেছে নিয়েছেন বিদেশ মন্ত্রীক।Suvendu Adhikari-র প্রতিক্রিয়া - আমরা গর্বিত।প্রথমবার প্রবাসী ভারতীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে  পশ্চিমবঙ্গের মাটিতে। কলকাতাকেই বেছে নিয়েছে বিদেশ মন্ত্রক।

 শুভেন্দু
শুভেন্দু
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: স্বাভাবিক কারণেই গর্বিত  আমরা গর্বিত রাজ্য সরকার। এই সম্মেলন করার জন্য কলকাতাকেই বেছে নিয়েছেন বিদেশ মন্ত্রীক।Suvendu Adhikari-r প্রতিক্রিয়া - আমরা গর্বিত।প্রথমবার প্রবাসী ভারতীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে  পশ্চিমবঙ্গের মাটিতে। কলকাতাকেই বেছে নিয়েছে বিদেশ মন্ত্রক। বুধবার দিল্লিতে সেই সম্মেলনের অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১৫ সাল থেকে প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। কোনও না কোনও রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই সম্মেলন করা হয়। দেশের সরকার ও প্রবাসীদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে ওড়িশায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। গান্ধীনগর, বেঙ্গালুরুতেও আয়োজন করা হয়েছে। আর এবার হবে কলকাতায়।

আগামী বছর অর্থাৎ ২০২৭-এর ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রবাসী ভারতীয় দিবসের আয়োজন করা হয়েছে। এদিন শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, তার জন্য বাংলা গর্বিত।” এদিন যে অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। সেখানে প্রবাসীদের থাকার ব্যবস্থা সহ সবরকম তথ্য থাকবে। ট্যুরিজম প্যাকেজ, শপিং-এর জায়গা, ধর্মীয় স্থান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ট্রাভেল এজেন্ট সহ সব তথ্যই দেওয়া হবে ওই ওয়েবসাইটে।বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বিদেশমন্ত্রী বলেন, “কলকাতা শুধু ভারতের সংস্কৃতির ঐতিহ্য বহন করে না, প্রবাসী ভারতীয়দের চালচিত্র গঠনে কলকাতা তথা বাংলার অবদান অপরিসীম। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করবেন তিনি।

প্রতিবেদক

Ankita Jana