মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Suvendu Adhikari: কোচবিহারের রাস মেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী!

প্রকাশিত:

মূল বিষয়

আগামী ২৫ তারিখ থেকে শুরু রাসমেলা। কোচবিহারের রাস মেলাকে স্মরণীয় করে রাখতে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari নিজে যাচ্ছেন সেখানে। সঙ্গে আয়োজন করছেন নতুন কিছু ব্যবস্থার। সামনেই রাসমেলা (Rash Mela)। সেই উপলক্ষে নতুন করে সেজে উঠছে কোচবিহার (Cooch Behar)। শুধু তাই নয়, সেই উপলক্ষে সাগরদিঘি ঘাটে হবে আরতিও।

মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আগামী ২৫ তারিখ থেকে শুরু রাসমেলা। কোচবিহারের রাস মেলাকে স্মরণীয় করে রাখতে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari নিজে যাচ্ছেন সেখানে। সঙ্গে আয়োজন করছেন নতুন কিছু ব্যবস্থার। সামনেই রাসমেলা (Rash Mela)। সেই উপলক্ষে নতুন করে সেজে উঠছে কোচবিহার (Cooch Behar)। শুধু তাই নয়, সেই উপলক্ষে সাগরদিঘি ঘাটে হবে আরতিও। রাসমেলায় আগেই উত্তরবঙ্গ সফরে যাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো আগামী ২৫ নভেম্বর কোচবিহার সফরে রাসমেলার সূচনায় তিনি যোগ দেবেন বলে খবর। এদিকে মেলার সূচনা পর্ব স্মরণীয় করে রাখতে লেজার শো থেকে শুরু করে আতশবাজির আকর্ষণ রাখার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। যদিও মদনমোহন বাড়িতে নিয়ম মেনে রাস উৎসবের সূচনা ২৪ নভেম্বর হবে। তবে রাসমেলার সূচনা তার পরের দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রাসমেলাতে প্রথমবার স্বনির্ভর গোষ্ঠীর ৫০ স্টল নিয়ে গৌরীমেলার আয়োজন থাকছে। রাসমেলা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করতে মঙ্গলবার জেলাশাসক জিতিন যাদব ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস এবং নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়।

  সেই বৈঠকে রাসমেলার সময় হেরিটেজের তালিকায় থাকা স্থাপত্যগুলোকে আলোকিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস জানিয়েছেন, রাসমেলাতে যাতে বিশ্বের দরবারে তুলে ধরা যায়, তারজন্য ২১৪ তম বর্ষে পদার্পণ করা এই রাসমেলার খুঁটিনাটি বিষয় সকলের সামনে তুলে ধরা হবে। একটি ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে রাসমেলা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। তাছাড়া বহু ব্যক্তি যাঁরা কোচবিহারে ছিলেন, এখন বিভিন্ন কাজে বাইরে রয়েছেন, তাঁদের কাছেও রাসমেলার খুঁটিনাটি বিষয়গুলি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সোশাল মিডিয়া হোক বা মেলের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। রাসমেলাকে কেন্দ্র করে একটি পর্যটকদের জন্য প্যাভিলিয়ন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই রাসমেলার সময় সাগরদিঘি পাড়ে যাতে আরতির আয়োজন করা যায়, সেই বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।

প্রতিবেদক

Ankita Jana