Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee : ওয়াকফ-কাণ্ডের পর প্রশাসনিক পদক্ষেপ

Loading... রাজ্য
Mamata Banerjee : ওয়াকফ-কাণ্ডের পর প্রশাসনিক পদক্ষেপ
#News #Breaking News #Murshidabad #Mamata Banerjee #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদে (Murshidabad) ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা। ঘটনার দীর্ঘদিন পড়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) গিয়েছিলেন মুর্শিদাবাদে। সেখানে তিনি কথা দিয়েছিলেন, প্রশাসনিক কাজের সুবিধার জন্য নতুন মহকুমা গঠন করা হবে। এবার সেই মাস কয়েক কাটতেই নিজের প্রতিশ্রুতি রাখলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী।

{link}

সোমবার মন্ত্রিসভার বিশেষ অনুমোদন নিয়ে তৈরি হয়েছে ফরাক্কা মহকুমা। সূত্রের খবর, জঙ্গিপুর মহকুমার অন্তর্গত চারটি ব্লক, যথাক্রমে ফরাক্কা, সুতি ১ এবং ২ ও সামশেরগঞ্জকে জুড়েই এই নতুন মহকুমার তৈরির জন্য ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। নবান্ন সূত্রে খবর, এই নয়া ফরাক্কা মহকুমা তৈরি হওয়ার জেরে পুলিশি কাজ পরিচালনার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, গোটা মহকুমা স্তরেই প্রায় ১০৯টি নতুন পদও তৈরি করা হয়েছে। 

{link}

আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাকে মজবুত করতেই এই নয়া মহকুমা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, মত বিশেষজ্ঞদের। সম্প্রতি, ওয়াকফ আন্দোলন ঘিরে রাজ্যে সবচেয়ে বেশি অব্যবস্থা ও অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের এই নির্দিষ্ট কিছু এলাকাগুলিতেই। খোদ সামশেরগঞ্চে রাতারাতি ঘরছাড়া হয়েছিল ৫০০-এর অধিক পরিবার। গোটা ঘটনার দায় এসে পড়েছিল নবান্নের কাঁধে।

 

সর্বশেষ আপডেট: